ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

জীবনে প্রথমবারের মতো ওয়াজ করে ১০ হাজার টাকা হাদিয়া পেলেন শামীম ওসমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭
  • ৪৫৮ বার

জীবনে প্রথমবারের মতো ওয়াজ করে ১০ হাজার টাকা হাদিয়া পেলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ ডিএনসি আলিম মাদ্রাসার উদ্যোগে দুই দিনব্যাপী ওয়াজ মাহফিলের শেষ দিনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

শামীম ওসমান রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত পবিত্র কোরআন শরীফের বিভিন্ন সূরার আয়াত বাংলায় তরজমা করে বক্তব্য রাখেন। এসময় ওই ওয়াজ মাহফিলে কয়েক হাজার মুসুল্লীর সমাগম ঘটে।

বক্তব্য শেষ করার পর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল

মতিন মাস্টার সাংসদ শামীম ওসমানের হাতে ১০ হাজার টাকা হাদিয়া তুলে দেন।

আব্দুল মতিন মাস্টার বলেন, ওয়াজ মাহফিলে বক্তাদের হাদিয়া দিতে হয়। পবিত্র কোরআন হাসিদের আলোকে বক্তব্য দেয়ায় শামীম ওসমানকে এ হাদিয়া দেয়া হয়েছে।

পরে শামীম ওসমান ওই হাদিয়ার টাকা শিমরাইল জামে মসজিদের ইমাম সাহেবের হাতে মসজিদের উন্নয়নে খরচ করতে দিয়ে দেন।

শামীম ওসমান বলেন, জন্মদাত্রী মা কষ্ট করে যে সন্তানকে জন্ম দিয়েছে, সে সন্তান খায় মাদক। যে বাড়িতে একটা ছেলে মাদক খায় সে বাড়ি দোজখ হয়ে যায়। মৃত্যুর পর একদিন হিসাব দিতে হবে এটা আমরা মনে করি না। এ কারণে মানুষ মাদক বিক্রি করে, সন্ত্রাস করে অবৈধভাবে টাকা কামানোতে উঠে পড়ে লাগে।

আব্দুল জলিল মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ওয়াজ মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুল মতিন মাস্টার, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান ও মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন প্রমুখ। ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী।বিডি প্রতিদিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

জীবনে প্রথমবারের মতো ওয়াজ করে ১০ হাজার টাকা হাদিয়া পেলেন শামীম ওসমান

আপডেট টাইম : ১১:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৭