ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

জাতিসংঘের সংসদীয় শুনানিতে বাংলাদেশের তিন এমপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭
  • ৩৭৭ বার

জাতিসংঘ ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে আয়োজিত আইপিইউ পার্লামেন্টারি হিয়ারিং-এ (সংসদীয় শুনানি) বাংলাদেশের তিনজন সংসদ সদস্য যোগ দিয়েছেন।

দুই দিনব্যাপী আইপিইউর এই হিয়ারিং সোমবার জাতিসংঘ সদর দপ্তরে শুরু হয়েছে।

জাতিংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের হিয়ারিংয়ের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘নীল পৃথিবী: এজেন্ডা ২০৩০ এর প্রেক্ষিতে মানব কল্যাণ নিশ্চিত করতে সমুদ্র সংরক্ষণ ও ধরিত্রী সুরক্ষা।’

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপির নেতৃত্বে বাংলাদেশের তিন সদস্যের একটি প্রতিনিধি দল এই হিয়ারিংয়ে যোগ দেন। বাংলাদেশ ডেলিগেশনের অন্য দুইজন সদস্য হলেন- কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সারোয়ার কামাল ও কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।

এবার আইপিইউর বার্ষিক এই হিয়ারিংয়ে প্রাধান্য দেয়া হয়েছে সাগর, মহাসাগর ও সমুদ্র সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবহারের বিষয়গুলোকে। পাশাপাশি এ লক্ষ্য অর্জনে জাতীয় ও আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ব্যাপক পদক্ষেপ নেয়ার ওপরও এই হিয়ারিং বিশেষভাবে প্রাধান্য দেয়া হয়েছে।

উল্লেখ্য, এই হিয়ারিং এ বছর জুন মাসে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য উচ্চ পর্যায়ের সম্মেলনকে ফলপ্রসূ করতে ভূমিকা রাখবে।

বাংলাদেশ ডেলিগেশনের প্রধান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি এতে বলেন, ‘এজেন্ডা ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে সমুদ্রের সব সম্ভাবনাকে উন্মোচন করতে জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের সম্মিলিত প্রয়াস তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ‘দীর্ঘমেয়াদি উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার রূপকল্প- ২০২১ এ নির্দিষ্টভাবে উন্নয়ন লক্ষ্যসমূহ সন্নিবেশিত করেছে।’ তিনি বলেন, ‘এটি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ সরকার আর্থ-সামাজিক ও পরিবেশগত ক্ষেত্রে ব্যাপক রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে যা বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে সাহায্য করবে।’

বিশ্বের ৫৫টি দেশের ১৭৯ জন সংসদ সদস্যসহ ১০টি আন্তর্জাতিক সংস্থা এবং ১৯টি এনজিওর প্রতিনিধিরা এই পার্লামেন্টারি হেয়ারিংয়ে যোগ দিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আইপিইউর প্রেসিডেন্ট বাংলাদেশের সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী এমপি, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পিটার থমসন এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল য়ু হংবো ভাষণ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

জাতিসংঘের সংসদীয় শুনানিতে বাংলাদেশের তিন এমপি

আপডেট টাইম : ০৯:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭