ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

এফএমগুলো বাংলা ভাষার কবর রচনা করছে : তথ্য সচিব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭
  • ৩৩১ বার

তথ্য সচিব মরতুজা আহমদ বলেছেন, এফএম বেতারগুলো আঞ্চলিক ভাষার সুযোগ নিয়ে বিকৃত উচ্চারণে বাংলা ভাষার কবর রচনা করছে।

প্রমিত উচ্চারণে বাংলা ভাষা ব্যবহারের গুরুত্বারোপ করে তিনি এফএম বেতারগুলোর প্রতি কড়া নজর দেয়ার জন্য মন্ত্রণালয়ের কর্মকর্তদের নির্দেশ দেন।

তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য আয়োজিত ‘দাপ্তরিক কাজে বাংলা ভাষার ব্যবহার ও বানানরীতি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সকালে আয়োজক তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালার প্রধান আলোচক ছিলেন একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মো. মনজুরুর রহমান।

তথ্য সচিব বলেন, দেশের এফএম ব্যান্ড বেতারগুলো আঞ্চলিক বাংলা ও ইংরেজি মিলিয়ে এমন এক জগাখিচুড়ি ভাষা সম্প্রচার করছে, যার কিছুই বোঝা যায় না। তিনি এ বিষয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বেতারের এক কর্মকর্তাকে নজর রাখার নির্দেশ দেন।

বর্তমানে তরুণদের বাংলা বানানে তেমন তোয়াক্কা করতে দেখা যায় না উল্লেখ করে তিনি বলেন, মোবাইলের এসএমএস, ফেসবুকসহ যোগাযোগের নানা মাধ্যমে বাংলাকে ইংরেজি বর্ণে লেখার যে প্রচলন চলছে, তা প্রমিত বাংলা ভাষার জন্য দুর্ভাগ্য।

বাংলাদেশের মানুষকেই বাংলা ভাষা রক্ষা করতে হবে উল্লেখ মরতুজা আহমদ বলেন, এ বিষয়ে পশ্চিমবঙ্গের ভয় আছে। কারণ সেখানে এখন এমনভাবে বাংলা ভাষার উচ্চারণ চলছে, যার একসেন্স হয় হিন্দি ভাষার মত।

একমাত্র বাঙ্গালী জাতি ভাষার জন্য রক্ত দিয়েছে স্বরণ করে তিনি বলেন, আজ এ ভাষা আর্ন্তজাতিক মার্তৃভাষা দিবসের স্বীকৃতি পেয়েছে। বিশ্বের ১৮৮টি দেশ এ দিবসটি পালন করে থাকে। যা আমাদের জন্য গৌরবের।

সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার ও এর অধিকার আদায়ের জন্য তথ্য মন্ত্রণালয়ের অনেকে অনেক অবদান রয়েছে উল্লেখ করে তথ্য সচিব বলেন, তৎকালীন (৬৪/৬৫ সাল) বিটিভি মহাপরিচালক জামিল চৌধুরীর অবদান স্মরণীয়। তিনিই সম্ভবত প্রথম তৎকালীন উচ্চপদস্থ কর্মকর্তাদের রক্তচক্ষু উপেক্ষা করে সরকারি কাজে বাংলা ব্যবহার করেছিলেন। তিনি বিটিভির শিল্পীদের সম্মানী প্রদানের চেক ইংরেজির পরিবর্তে বাংলায় লিখেছিলেন। সে সময় বেতারেরও একজন পরিচালক তার দাপ্তরিক কাজে বাংলা ব্যবহারে সাহসী ভূমিকা রেখেছিলেন।

সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহারে হাইকোর্টের নিদের্শের কথা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের স্মরণ করিয়ে দিয়ে মরতুজা আহমদ আরো বলেন, প্রমিত বাংলা বানানরীতি অনুসরণ করে তাদের দাপ্তরিক কাজে নোট লেখার অনুরোধ জানান। নোট লেখায় বাংলা ব্যবহারে প্রধানমন্ত্রী কার্যালয়েরও অনুশাসন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

দাপ্তরিক কাজে প্রমিত ভাষারীতি অনুযায়ী বাংলায় নোট লেখায় এই কর্মশালা কর্মকর্তাদের বেশ উপকারে আসবে বলে তিনি মনে করেন।

কর্মশালায় উপস্থিত সকল কর্মকর্তাকে বাংলা একাডেমির প্রমিত বাংলা অভিধান প্রদান করা হয়। যা দাপ্তরিক কাজে বাংলা ব্যবহারে তাদের সহায়তা করবে বলে প্রধান আলোচক মনজুরুর রহমান মনে করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

এফএমগুলো বাংলা ভাষার কবর রচনা করছে : তথ্য সচিব

আপডেট টাইম : ১২:২৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭