ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

ক্ষমতায় আসতেই হবে: এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭
  • ৩১২ বার

জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় আসতেই হবে বলে দাবি করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার রাজধানীতে দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির যৌথ সভায় এ কথা বলেন এরশাদ।

তিনি জানান, বাংলাদেশের যেখানেই গেছেন, সেখানেই মানুষের কাছ থেকে এই চাওয়া শুনে আসছেন। সেদিন চিরিরবন্দর (দিনাজপুরের একটি উপজেলা) গেলাম, সকলেই বলছে, স্যার আবার ক্ষমতায় আসেন।

দলকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য কী করতে হবে সেটাও বাতলে দেন এরশাদ। বলেন, দলকে সাংগঠনিকভাবে শাক্তিশালী করতে হবে। তা না হলে আমরা এগিয়ে যেতে পারব না।

তবে নেতাকর্মীদের উদ্দেশে এরশাদ বলেন, জাতীয় পার্টির কোনো বন্ধু নেই। আমরাই আমাদের বন্ধু। দুর্বলের সাথে কেউ হাত মেলাতে আসে না। প্রতিটি কর্মীকে শক্তিশালী দেখতে চাই, জাতীয় পার্টিকে শক্তিশালী দেখতে চাই। জাতীয় পার্টিকে ইতিহাসের পাতায় দেখতে চাই।

সিইসিকে দেখে খুশি এরশাদ

নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে নিয়ে আশাবাদী এরশাদ। তিনি বলেন, ১৯৯১ সাল থেকে প্রতিটি নির্বাচন কমিশনই তার দলের প্রতি অন্যায় করেছে। নতুন সিইসি সেটা করবেন না বলে আশাবাদী তিনি।

আগামী ২২ মার্চের ভোটকে সামনে রেখে একজোট হয়ে কাজ করতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দেন এরশাদ। বলেন, নতুন নির্বাচন কমিশনের অধীনে প্রথম নির্বাচন। বিজয়ের পতাকা ওখান থেকেই উত্তোলন হোক। এ কারণে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধ ভাবে শামীম হায়দার পাটোয়ারীকে (এরশাদ এরই মধ্যে তাকে প্রার্থী ঘোষণা করেছেন) বিজয়ী করে আনতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

ক্ষমতায় আসতেই হবে: এরশাদ

আপডেট টাইম : ১২:২০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭