ঢাকা ১২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ফুটপাত উচ্ছেদে গুলি: ছাত্রলীগের সেই দুই নেতা কারাগারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭
  • ৩৬৩ বার

রাজধানীর গুলিস্তানে ফুটপাতের দোকান উচ্ছেদের সময় ওপরে অবৈধ অস্ত্র উঠিয়ে গুলি ছোঁড়ার ঘটনায় গ্রেপ্তার ছাত্রলীগের সেই দুই নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। জামিনের শর্ত ভঙ্গ করায় বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনসারী জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

গত বছরের ১৭ নভেম্বর আত্মসমর্পণ করার শর্তে দুই আসামিকে জামিন দেন ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলম। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে ৪ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা জামিন বাতিলপূর্বক তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। কিন্তু ওইদিন আসামিরা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরোয়ানা জারির পর আসামিরা বৃহস্পতিবার আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন। কিন্তু আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামি দুইজন হলেন- ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের (বর্তমানে বহিষ্কৃত) সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের (বর্তমানে বহিষ্কৃত) সাধারণ সম্পাদক আশিকুর রহমান।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর গুলিস্তানের ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদে যায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ সময় ডিএসসিসির কর্মচারী ও একদল যুবকের সঙ্গে হকারদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এক পর্যায়ে আসামি সাব্বির হোসেন ও আশিকুর রহমান ওপরের দিয়ে আগ্নেয়াস্ত্র তুলে গুলি ছোঁড়ে। এই ছবি গণমাধ্যমে প্রকাশ হলে দুইজনকেই দল থেকে বহিষ্কার করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।

পরে ওই দুই নেতা ছাড়াও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে শাহবাগ থানায় মামলা করেন উপপরিদর্শক মো. মান্নান।

স্টামফোর্ড ইউনিভার্সিটির ধানমন্ডি ক্যাম্পাসের আইন বিভাগের ছাত্র সাব্বির হোসেন পরিবারের সঙ্গে পুরান ঢাকার সিদ্দিকবাজারে থাকেন। একই প্রতিষ্ঠানের ছাত্র আশিকুরের বাসা ওয়ারীর র‌্যাঙ্কিন স্ট্রিটে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ফুটপাত উচ্ছেদে গুলি: ছাত্রলীগের সেই দুই নেতা কারাগারে

আপডেট টাইম : ১২:১০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭