ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে দায়িত্ব হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক পেলেন সিনিয়র সচিবের পদমর্যাদা ‘ফ্যামিলি কার্ড ও বিনামূল্যে শিক্ষার মতো উদ্যোগ নারীদের সম্ভাবনা ও সুযোগ বাড়াচ্ছে’ সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকতে বললো দূতাবাস অন্যের প্রশংসার ক্ষেত্রে ইসলামের নির্দেশনা আচরণে যেন ফ্যাসিবাদের কোনো ছাপ না থাকে—নেতাকর্মীদের রিজভী পুলিশের দুই দিনের কঠোর দমনপীড়নের পরও রাহুল-প্রিয়াঙ্কাদের নেতৃত্বে উত্তাল দিল্লি ধর্মের ভিত্তিতে নয়, মানুষ হিসেবে প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করব: প্রধানমন্ত্রী এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ন্যাশনালকে ১০ হাজার কোটি টাকা ঋণ দেবে সোনালী ব্যাংক

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী প্রাথমিকে ৪৫ হাজার শিক্ষকের পদ শূন্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭
  • ৩৬৯ বার

সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার ৩টি শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এমপি লায়লা আরজুমান বানুর প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, শূন্য পদগুলোর মধ্যে প্রধান শিক্ষকের শূন্য পদ ১৭ হাজার ৬১৫টি। আর সহকারী শিক্ষকের শূণ্য পদ ২৭ হাজার ৩৮৮টি।
তিনি আরো জানান, ২০১৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত প্রথম ধাপে ১৪ হাজার ৭১ জন, দ্বিতীয় ধাপে ৬ হাজার ৯৯২ জন এবং তৃতীয় ধাপে ১৪ হাজার ৩৭৪ জনকে নিয়োগ দেয়া হয়। এছাড়া প্রাক-প্রাথমিকে তিন ধাপে ৩৫ হাজার ৪৩৭ জনকে নিয়োগ দেয়া হয়েছে। আর প্রাক-প্রাথমিকের ৩ হাজার ৪৪০টি পদে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তাদের নিয়োগ কাজ সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে দায়িত্ব হারালেন খাদ্যমন্ত্রীর এপিএস

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী প্রাথমিকে ৪৫ হাজার শিক্ষকের পদ শূন্য

আপডেট টাইম : ১১:৫৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭