ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা

ভারতকে ৪০০-৪৫০ রানে আটকাতে চায় বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭
  • ৩৮৬ বার

প্রথম দিনে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩৫৬ রান তুলে ফেলেছে। অথচ এই ভারতকে চারশ সাড়ে চারশ রানে বেঁধে ফেলার স্বপ্ন দেখছে বাংলাদেশ! এটা কী করে সম্ভব?

কোনো কিছুই অসম্ভব নয় ক্রিকেটে। হয়তো এই সত্য বিশ্বাস করেই দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এমনটা বলে ফেললেন তরুণ ফাস্ট বোলার তাসকিন আহমেদ।

টেস্টে প্রতি দিনের খেলা শেষে দুই দলের একজন করে প্রতিনিধি সাধারণত প্রেস ব্রিফিংয়ে আসেন। দিনের সেরা পারফর্মারকেই সাধারণত পাঠানো হয়ে থাকে। প্রথম দিনে বাংলাদেশের সেরা পারফর্মার কে? উত্তর হতে পারে- কেউ নন। মানে কোনো বোলারই প্রশংসা পাওয়ার মতো বল করেননি।

তারপরেও প্রেস বি্রিফিংয়ে পাঠানো হয় তাসকিন আহমেদকে।কারণ শুরুতেই তিনি উইকেট নিয়ে ভারতকে ধাক্কা দিয়েছিলেন।

জাতীয় দলে অনেক দিন ধরে ওয়ানডে খেললেও তাসকিনের টেস্ট অভিজ্ঞতা মাস খানেকের। তাই পাঁচ

দিনের ক্রিকেটের মেজাজ, গতি ইত্যাদি অনেক কিছুই তার সেভাবে ব্যাখ্যা করতে পারার কথা নয়। সংবাদ সম্মেলনে সেটা স্পষ্ট ফুটে উঠলো তাসকিনের কথায়।

কোহলি অপরাজিত ১১১, রাহানে ৪৫ রানে। ভালো ব্যাট করতে জানেন, এরকম আরো আছেন তিন জন। প্রথম ইনিংসে ভারত নিশ্চয়ই ৫০০-৬০০ রান করার টার্গেট করেছে। অথচ এই ভারতকে ৪০০-৪৫০ রানে বেঁধে ফেরতে চান তাসকিন।

এই অসম্ভব পরিকল্পনার ব্যাখা এভাবে দিলেন সুদর্শন ফাস্ট বোলার,‘ ব্যাট করার জন্য এটা আসলে অনেক ভালো উইকেট। তবু আমরা ওদের যদি ৪০০-৪৫০ এর মধ্যে আটকাতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। এজন্য কাল সকালে আমাদের ভালো বল করতে হবে।’

শুরুটা দারুণ হলেও দিন শেষ হলো হতাশায়। কেমন এমন হলো? তাসকিন বললেন,‘আসলে আমরা প্রতিটা মুহূর্তেই অনেক চেষ্টায় ছিলাম। আমাদের চেষ্টা ভালো ছিল। কারণ ৯০ ওভারে সাড়ে তিনশ (৩৫৬) হয়েছে যা সাড়ে চারশও হতে পারতো। আবার আমরা বোলাররাও কিন্তু খারাপ বল করিনি। আর উইকেট সহজ। ৩০০ হলে আরও খুব ভালো হতো। কারণ আমরা ভালো শুরু করেছিলাম। এখন যেহেতু হয়ে গেছে। কাল নতুন দিন। চেষ্টা করব ভালো করতে।’

তাসকিন ও রাব্বি মিলে প্রচুর শর্ট বল করলেও ভারতীয় ব্যাটসম্যানদের বিপদে ফেলা সম্ভব হয়নি। উল্টো রান দিয়েছেন ভুরিভুরি। শর্ট বল নিয়ে তাসকিন বলেন,‘যেগুলো হাফ শর্ট ছিলে সেগুলো ওরা ভালো খেলেছে। লাঞ্চের পর শর্ট বল অনেক স্লো হয়ে গেছে। তার কারণে আরও সহজভাবে পিক করেছে ওরা।

কিন্তু প্রথম দিকে আমি এবং রাব্বি যে বাউন্সারগুলো করেছি সেগুলো ভালো ছিল। পরের দিকে স্লো হওয়ার কারণে যে গুলো হাফ পড়েছে ওগুলো বাউন্ডারি হয়েছে। শর্ট বলও আমাদের পরিকল্পনার মধ্যে ছিল। কিন্তু প্রয়োগটা আরও একটু ভালো হলে আমাদের জন্য ভালো হতো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ভারতকে ৪০০-৪৫০ রানে আটকাতে চায় বাংলাদেশ

আপডেট টাইম : ১১:৪২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭