ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

নাম দিয়েছে আওয়ামী লীগ-বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭
  • ৫২০ বার

নির্বাচন কমিশনার নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাবিত নাম জমা দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি দু’দলই। ক্ষমতাসীন আওয়ামী লীগ পাঁচজনের নাম প্রস্তাব করেছে এবং বিএনপিও পাঁচজনের নাম দিয়েছে। তবে দুই দলের প্রস্তাবিত নামগুলো জানা যায়নি।

মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে দলের পক্ষ থেকে পাঁচজনের নাম জমা দেন।

অপরদিকে প্রায় একই

সময়ে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মাদ শফিউল আলম এর কাছে বিএনপির পক্ষ থেকে পাঁচজনের নাম জমা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এসময় সাংবাদিকদের রিজভী বলেন, গণতন্ত্র রক্ষা ও দেশকে স্থিতিশীল রাখতে বিএনপির পক্ষ থেকে আমি সার্চ কমিটিতে নাম জমা দিয়েছি। প্রস্তাবে কাদের নাম আছে জানতে চাইলে রিজভী বলেন, বিএনপির চেয়ারপারসনের অফিস থেকে পাঠানো খামে কার নাম আছে আমি নিজেও জানি না।

এর আগে, সার্চ কমিটির কাছে নাম জমা দেয়ার আগে আজ বিএনপি বিশেষ বৈঠক করে। মঙ্গলবার বেলা পৌনে ১১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রতিনিধি দলের দুই সদস্য, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার এবং সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

নাম দিয়েছে আওয়ামী লীগ-বিএনপি

আপডেট টাইম : ১১:২৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭