সার্চ কমিটির আহ্বানে সাড়া দিয়ে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের লক্ষ্যে ৫ সদস্যের নাম দেবে বিএনপি। রোববার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সার্চ কমিটিকে নাম দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বিএনপি একাধিক স্থায়ী কমিটির সদস্য।
বৈঠক সূত্র জানিয়েছে, স্থায়ী কমিটির বৈঠকে সার্চ কমিটিকে নাম দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। নির্বাচন কমিশন গঠনে বিএনপি নাম দেবে সার্চ কমিটিকে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে তার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, সাবেক সেনা প্রধান মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, স্থায়ী কমিটির বৈঠকে সার্চ কমিটির কাছে নাম দেওয়ার বিষয়টি আলোচনা হয়েছে। বৈঠক মুলতবি রয়েছে। আগামীকাল আপনারা সব জানতে পারবেন। আগামীকাল সন্ধ্যায় এই বৈঠক আবার অনুষ্ঠিত হবে।
Reporter Name 























