ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

গানের নতুন পাখি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭
  • ৫০৫ বার

ছোটবেলা থেকেই গানপাগল মেয়ে সুমাইরা আক্তার সঙ্গী। বড় হয়ে তাই গানের সঙ্গেই তার সখ্য। সঙ্গীত পরিবারে মেয়ে হওয়ায় বাবার কাছ থেকে প্রথমে গানের তালিম নেন। পরে দেশবরেণ্য ওস্তাদ নিয়াজ মুহাম্মদ চৌধুরীর গানের ক্লাসে নিয়মিত হাজির হন তিনি। বর্তমানে ওস্তাদ সঞ্জীব দে’র কাছে গানের তালিম নিচ্ছেন এ গায়িকা। গানের জন্য নিবেদিত প্রাণ এ শিল্পী গানচর্চায় নিজেকে ব্যস্ত রাখেন প্রায় সময়ই। বেসরকারি চ্যানেল মাছরাঙা টিভির লোকগানের প্রতিযোগিতা ‘ম্যাজিক বাউলিয়ানা’য় পঞ্চম স্থান অধিকার করেন তিনি। ফোকগানের সঙ্গে তার সখ্য ভালো হলেও অন্যান্য ধারার গানও রপ্ত করছেন তিনি। পাশাপাশি দেশব্যাপী স্টেজ শো করে বেড়াচ্ছেন নিয়মিত। গেল বছর অসংখ্য স্টেজ শোতে গান গেয়েছেন এ শিল্পী। চলতি মৌসুমেও স্টেজ শো নিয়ে ব্যস্ত। ইতিমধ্যে দুটি মিউজিক ভিডিও প্রকাশ পেয়েছে তার। কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের সঙ্গে নতুন একটি গান নিয়ে কথা চলছে বলেও জানিয়েছেন তিনি। নিজেকে পুরোদস্তুর সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করতে চান সঙ্গী। এ লক্ষ্যেই চলছেন পথ। আগামীতে নিজ জেলা কুষ্টিয়ায় একটি গানের স্কুল করবেন বলেও জানিয়েছেন। যারা গানকে ভালোবাসেন, সুযোগ পাচ্ছেন না তাদেরই শিক্ষা দেয়া হবে এ স্কুলে। এ প্রসঙ্গে সঙ্গী বলেন, ‘আমার ধ্যান-জ্ঞান সবই গান নিয়ে। এর বাইরে কিছুই ভাবতে পারি না। নিজেকে সফল একজন শিল্পী হিসেবে দেখতে চাই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

গানের নতুন পাখি

আপডেট টাইম : ১২:২৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭