ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

আওয়ামী লীগ নেতারা সুন্দরী মেয়েদের জোরপূর্বক বিয়ে করছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭
  • ৪৪২ বার

বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার অভিযোগ করে বলেছেন, সিলেটে খাদিজা এবং জকিগঞ্জে একটি মেয়ের ওপর হামলা করেছে আওয়ামী লীগের লোকেরা। শুধু টেন্ডারবাজির মধ্যেই সিমাবদ্ধ নয়, আওয়ামী লীগ নেতারা এখন বিভিন্ন স্কুল কলেজের সুন্দরী মেয়েদের জোরপূর্বক বিয়ে করছে।

তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন।

সরোয়ার বলেন, দুর্নীতির মাধ্যমে পকেট ভারী করে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা লোপাট করছে। ব্যাংকগুলোকে লুট করেছে আওয়ামী লীগের নেতারা। হাজার হাজার টাকার টেন্ডারের কাজ করছে আওয়ামী লীগ নেতারা।

গত ৫ জানুয়ারি বরিশালে বিএনপি’র সমাবেশে হামলার দায়-দায়িত্ব আওয়ামী লীগকেই নিতে হবে হুশিয়ারি উচ্চারণ করে সরোয়ার বলেন, তারা শুধু বিএনপি অফিসে নেতাকর্মীদের উপর হামলা করেই ক্ষ্যান্ত হয়নি। তারা বিএনপি’র মহিলা কর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলা করেছে। রাজনৈতিক পট পরিবর্তন হলে জনগন এর জবাব চাইবে।

মহানগর বিএনপি’র সিনিয়র সহসভাপতি মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চাঁন ও সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, যুগ্ম সম্পাদক আনোয়ারুল হক তারিন সহ শ্রমিক দল, যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

আওয়ামী লীগ নেতারা সুন্দরী মেয়েদের জোরপূর্বক বিয়ে করছে

আপডেট টাইম : ১২:২৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০১৭