ঢাকা ০৪:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

টেলিটকের উন্নয়নে মূল বাঁধা লাল ফিতার দৌরাত্ম্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭
  • ৪৪৩ বার

টেলিটকের উন্নয়নের পথে আমলাতান্ত্রিক জটিলতাই সবচাইতে বড় বাঁধা বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

তিনি বলেন, আমরা লক্ষ্য অনুযায়ী কাজ করে যাচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে লাল ফিতার দৌরাত্ম্য। অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিলে টেলিটক প্রতিযোগিতামূলক বাজারে সুন্দরভাবে টিকে থাকবে এবং বড় অপারেটর হিসেবে আবির্ভূত হবে।

বৃহস্পতিবার উত্তরার আজমপুরে সরকারি মালিকানার মোবাইল অপারেটর টেলিটকের গ্রাহকসেবা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারানা হালিম বলেন, টেলিটকের নেটওয়ার্ক দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে গত বছরের জুনে ৬১০ কোটি টাকার একটি প্রকল্প নেয়া হয়। কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় প্রকল্পটির বাস্তবায়ন আটকে আছে।

তিনি বলেন, এক জায়গা থেকে অন্য জায়গায় ফাইল যেতে তিন মাস লাগে। তারপর তিন-চার কমিটি হয়ে একটি কাজ করতে যদি এক থেকে দেড় বছর লেগে যায়, তাহলে বোঝা দুষ্কর, দোষ কার ওপর বর্তায়।

প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত টেলিটকের কলরেট ও ইন্টারনেটের মূল্য সবচেয়ে কম। এ কারণে টেলিটকের বিশাল বাজার রয়েছে। এর নেটওয়ার্ক শক্তিশালী ও সম্প্রসারণে কাজ চলছে। ২০১৭ সালের মধ্যে শুধু ঢাকায় টেলিটকের গ্রাহক ১ কোটিতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

টেলিটকের উন্নয়নে মূল বাঁধা লাল ফিতার দৌরাত্ম্য

আপডেট টাইম : ১২:৩২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ জানুয়ারী ২০১৭