ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

শামীম ওসমানের নাম মুখেই আনলেন না আইভী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭
  • ৪১৫ বার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের (নাসিক) নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জয়ের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

রোবাবার সন্ধ্যায় ধানমণ্ডি ৩-এ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে আসেন আইভী। এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাঁকে অভ্যর্থনা জানান। এরপর শুরু হয় কুশল বিনিময় ও অনুভূতি প্রকাশ পর্ব। এ সময় দলের নেতাকর্মী ও উপস্থিত সবাইকে মিষ্টি খাইয়ে বিজয়ের উচ্ছ্বাস প্রকাশ করেন আইভী।

অন্যদিকে এ বিজয়কে শুধু আইভী নয়, আওয়ামী লীগেরও বিজয় বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এ সময় আইভী দলের সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং নারায়ণগঞ্জ নির্বাচনে দলের পক্ষ থেকে টিমওয়ার্কে থাকা নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কৃতজ্ঞতা প্রকাশ করেন, নারায়ণগঞ্জে তাঁর সমর্থক ও ভোটারদের প্রতি। সেইসঙ্গে দলমতের ঊর্ধ্বে থেকে নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আইভী।

তবে, নির্বাচনে এবং অতীতের নানা ঘটনা সৃষ্টির কেন্দ্রবিন্দুতে থাকা সংসদ সদস্য শামীম ওসমানের নাম একবারও উচ্চারিত হয়নি এই অনুষ্ঠানে। শুধু আইভী নন, অনুষ্ঠানের সঞ্চালক দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং অনুষ্ঠানের একমাত্র বক্তা যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির বক্তব্যেও শামীম ওসমানের নাম শোনা যায়নি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপদপ্তরবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

শামীম ওসমানের নাম মুখেই আনলেন না আইভী

আপডেট টাইম : ১২:৪৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০১৭