ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত : বদরুদ্দোজা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০১৭
  • ৩৬৪ বার

পাঠ্যবইয়ে অসংখ্য ভুলের কারণে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

রবিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহর ১০২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেছেন, এ বছর শিশুদের বইয়ে অনেক ভুল হয়েছে। এ নিয়ে চারদিকে এত সমালোচনা হচ্ছে যে অন্য কোনও দেশের মন্ত্রী হলে

পদত্যাগ করতেন।

ভুলে ভরা পাঠ্যপুস্তকের সমালোচনা করে বি চৌধুরী বলেন, ‘সরকারের শিক্ষা ব্যবস্থার সঙ্গে বড় বড় পণ্ডিত জড়িত। তাদেরই একজন বর্তমান শিক্ষামন্ত্রী। পাঠ্যপুস্তকে এত ভুল থাকলে অন্য কোনও দেশের শিক্ষামন্ত্রী পদত্যাগ করতেন। এমনকি পাশের দেশ ভারতের শিক্ষামন্ত্রীও পদত্যাগ করতেন।’

বিরোধী দলকে সমাবেশের অনুমতি না দিয়ে সরকার ‘দ্বৈত রাজনীতি’ করছে বলেও মন্তব্য করেন বি চৌধুরী। তিনি বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য বিরোধী দলগুলো অনুমতি চাচ্ছে। অথচ সরকার বলছে, সেখানে সমাবেশের অনুমতি দেওয়া যাবে না। রাস্তায় চাইলে বলছে যানজট হবে। অথচ তারা নিজেদের ইচ্ছামতো জায়গা ব্যবহার করছে। এ ধরনের দ্বৈত রাজনীতি গণতন্ত্রের জন্য সহায়ক নয়। সরকার নিজেদের সুবিধার জন্য রাজনীতি করছে।’

আয়োজক বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল খায়ের, বিএনপি নেতা কে এম রকিবুল ইসলাম রিপন, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈশা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত : বদরুদ্দোজা

আপডেট টাইম : ১১:০৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০১৭