ঢাকা ১০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ইজতেমা উপলক্ষে ১৩-১৫ জানুয়ারি বিশেষ ট্রেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:২০ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০১৭
  • ৪৭১ বার

বিশ্ব ইজতেমা (প্রথম পর্যায়) উপলক্ষে মুসল্লীদের যাতায়তের সুবিধার্থে ১৩ থেকে ১৫ জানুয়ারি রেলওয়ের বিশেষ ট্রেন চলাচল করবে। রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বুধবার এ তথ্য জানানো হয়েছে।

টঙ্গীর তুরাগ নদীর তীরে চলতি বছর বিশ্ব ইজতেমার প্রথমপর্ব হবে ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি এবং দ্বিতীয়পর্ব হবে ২০, ২১ ও ২২ জানুয়ারি। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্ব ইজতেমায় আগত মুসুল্লীদের সুবিধার্থে ১০ জানুয়ারি দুপুরের পর থেকে ১৫ জানুয়ারি

আখেরি মোনাজাতের আগের দিন পর্যন্ত ঢাকা অভিমুখী সব ট্রেন টঙ্গী স্টেশনে ২ মিনিট বিরতি দেবে।

আগামী ১৩ জানুয়ারি সুবর্ণ এক্সপ্রেস ও ১৫ জানুয়ারি মহানগর এক্সপ্রেস ট্রেন সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে। ১৫ জানুয়ারি রবিবার আখেরী মোনাজাতের দিন সুবর্ণ এক্সপ্রেস, মহুয়া এক্সপ্রেস এবং তুরাগ এক্সপ্রেস ১, ২, ৩, ৪ এবং ঢাকা-কুমিল্লা, ঢাকা-টঙ্গী, ঢাকা-জয়দেবপুর ও ঢাকা-নারায়ণগঞ্জের মধ্যে ডেমু (কমিউটার) ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে রেল মন্ত্রণালয়।

আখেরি মোনাজাতের পরের দিন টিকেটধারী মুসূল্লীদের টঙ্গী স্টেশন থেকে ট্রেনে উঠার সুবিধার্থে সুন্দরবন, পারাবত, ধুমকেতু, এগারসিন্দুর প্রভাতী, অগ্নিবীণা, একতা, কিশোরগঞ্জ, জয়ন্তীকা, সিল্কসিটি, উপকূল, কালানী, মহানগর প্রভাতী, রংপুর, যমুনা, সিরাজগঞ্জ, হাওর ও মহানগর গোধুলী এক্সপ্রেস ট্রেন টঙ্গী স্টেশনে ২ মিনিট করে থামবে। রেল মন্ত্রণালয় জানিয়েছে, টিকেট সংগ্রহের মাধ্যমে ট্রেনে ভ্রমণ করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

ইজতেমা উপলক্ষে ১৩-১৫ জানুয়ারি বিশেষ ট্রেন

আপডেট টাইম : ১১:৩৭:২০ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০১৭