ঢাকা ১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

ডিপজলের ছবিতে পূর্ণিমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০১৭
  • ৩১৪ বার

নতুন বছরে বেশ চমক নিয়ে চলচ্চিত্রে ফিরেছেন জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। দীর্ঘদিন ধরে একসঙ্গে দশটি ছবি নির্মাণের গুঞ্জন চাউর ছিল তাকে নিয়ে। বছর দু’য়েক আগে কোনো এক সাক্ষাৎকারে এরকমটাই বলেছিলেন তিনি। সেই থেকে তার প্রযোজনা প্রতিষ্ঠান অমি-বনি কথাচিত্রের দিকে দৃষ্টি ছিল অনেকের। অবশেষে গুঞ্জন সত্যি হল। নতুন বছরের প্রথম দিন থেকেই একসঙ্গে দুটি ছবির শুটিং শুরু করেছেন ডিপজল। শুটিংচলতি ছবি দুটি হচ্ছে ‘এক কোটি টাকা’ ও ‘মেঘলা’। এক কোটি টাকা ছবিটি পরিচালনা করছেন ছটকু আহমেদ। এ ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন ডিপজল। সঙ্গে রয়েছেন চিত্রনায়ক বাপ্পি সাহা ও অমৃতা খান। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা পূর্ণিমা। বিষয়টি মোটামুটি চূড়ান্ত। এ মুহূর্তে মায়ের চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন পূর্ণিমা। সেখান থেকে ফিরলেই ছবিতে চুক্তি এবং শুটিং শুরু করবেন তিনি। এদিকে ইমপ্রেস টেলিফিল্মের একটি ছবিতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে ফেরার কথা থাকলেও সেই ছবিটির কাজ শুরু হয়নি। তাই ডিপজলের ‘এক কোটি টাকা’ দিয়েই আবার সিনে পর্দায় দর্শকরা মিষ্টি মেয়ে পূর্ণিমার ঝলক দেখতে পাবেন বলেই আশা করা যাচ্ছে। এদিকে ‘টু বি কন্টিনিউ’ নামের দীর্ঘদিন ঝুলে থাকা ছবির শুটিংও শেষ করেছেন পূর্ণিমা। এখন কেবল মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি। প্রসঙ্গত, ডিপজলের একই প্রযোজনা সংস্থা থেকে নির্মিত ‘মেঘলা’ শিরোনামের ছবিটির পরিচালনা করছেন ডিপজলের মেয়ে ওলিজা মনোয়ার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

ডিপজলের ছবিতে পূর্ণিমা

আপডেট টাইম : ১২:৫২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০১৭