ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

তুরাগ তীরে ১৩ জানুয়ারি বিশ্ব ইজতেমা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০১৭
  • ৩৭৯ বার

ছয় দিন পর শুরু হচ্ছে টঙ্গীর তুরাগ নদের তীরে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ দু’পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ১৩ জানুয়ারি শুক্রবার ফজরের নামাজের পরই বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইজতেমার। ইজতেমা ময়দানে স্থান সংকুলানের দিক বিবেচনা করে দেশের ৬৪ জেলাকে দু’ভাগে বিভক্তের মাধ্যমে গত বছরের ন্যায় এবারো অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। প্রথম পর্ব ১৩ জানুয়ারি শুরু হয়ে ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে। ৪দিন বিরতি দিয়ে ২০ জানুয়ারি শুরু হয়ে ২২ জানুয়ারি আখেরী মোনাজাতের মধ্যদিয়ে ৫২তম বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।
এবারের বিশ্ব ইজতেমায় ভারত, পাকিস্তান, মধ্য প্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লীর সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।
ইজতেমার শীর্ষ মুরুব্বি মাওলানা গিয়াস উদ্দিন জানান, এ ইজতেমার প্রথম পর্বে ১৬ জেলার মুসল্লিরা অংশ নেবেন। ইজতেমা প্যান্ডেলের সার্বিক কাজের অগ্রগতি অব্যাহত রয়েছে। বিশ্ব ইজতেমা সফল ও সুন্দরভাবে সম্পন্ন এবং দ্বীনের মেহনত কায়েমের লক্ষ্যে জোড় ইজতেমা থেকেই মুসল্লিরা দলে দলে ভাগ হয়ে ইজতেমার মাঠে কাজ করছেন। এছাড়াও প্রতি বছরের মতো স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার ধর্মপ্রাণ মুসলমানরা ইজতেমা মাঠে প্রস্ততিমূলক কাজ করছেন। এবার দেশের ৩২টি জেলার তবলিগ জামাতের মুসল্লিরা অংশ নেবেন। জেলাগুলো হলো— গাজীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, গোপলগঞ্জ, রাজবাড়ি, শরীয়তপুর, সৈয়দপুর, রংপুর, লালমনিরহাট, দিনাজপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, যশোর, বাগেরহাট, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়ীয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার, বরিশাল ও সাতক্ষীরা।
গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, অন্যান্য বারের মতো এবারো সেনাবাহিনী, র্যাব, পুলিশ, আনসার ও সাদা পোশাকে কয়েক হাজার আইনশৃঙ্খারক্ষাকারী বাহিনী আগত মুসল্লীদের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে থাকবে শর্টসার্কিট ক্যামেরা এবং পুলিশ ও র্যাবের পর্যবেক্ষণ টাওয়ার।
ইজতেমা উপলক্ষে বিআরটিসির ইজতেমা সার্ভিস সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিত করতে কর্পোরেশনের প্রধান কার্যালয়ে এবং জোয়ার সাহারা বাস ডিপোতে দুইটি কন্ট্রোল রুম স্থাপন করা হবে।
গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ জানান, এবারের বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কন্ট্রোল রুম, চিকিৎসাসেবা, খাবারের মান নিশ্চিত করতে সিটি কর্পোরেশনের মোবাইল কোর্টসহ ব্যাপক কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
রোববার সিটি কর্পোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গনে জেলার সকল দফতরের প্রধান ও ইজতেমা আয়োজক কর্তৃপক্ষের সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। এতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত থাকবেন বলে জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

তুরাগ তীরে ১৩ জানুয়ারি বিশ্ব ইজতেমা

আপডেট টাইম : ১২:০৫:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০১৭