ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেও কঠিন সমীকরণের মুখে আইজেনকোট হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভ্যর্থনা ডিসেম্বরকে কেন্দ্র করে দেশজুড়ে আওয়ামী দুর্বৃত্তদের নাশকতা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি জেগে জেগেই ঘুমাচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণের প্রতিবাদে জবিতে ছাত্রদলের বিক্ষোভ ‘ব্যাচেলর পয়েন্ট’ শেষ, স্মৃতিচারণে আবেগঘন পোস্ট কাবিলার স্কয়ার ফার্মার সাড়ে ১৭ লাখ শেয়ার কিনবেন পরিচালক রত্না পাত্র ফতুল্লায় মাদ্রাসায় আগুন: হাসপাতালে ভর্তি ৩৫ শিক্ষার্থী, ভেন্টিলেশনে একজন ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছানোর বৈশ্বিক উদ্যোগে বাংলাদেশ

আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমেরও মনে রাখা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৪ বার

আওয়ামী লীগের কার্যক্রম ও তাদের প্রচারণা করাও নিষিদ্ধ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, এটা গণমাধ্যমেরও মনে রাখা উচিত বলে আমি মনে করি।

মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে আগুন সন্ত্রাস, এটা নতুন কিছু নয়। জন্মলগ্ন থেকেই তারা আগুন সন্ত্রাস করছে। তাদের জন্মলগ্ন থেকেই তারা গুম-খুনের সঙ্গে জড়িত এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বিচ্ছিন্ন কয়েকটি জায়গায় গিয়ে তারা এসব করবে, সেটাই স্বাভাবিক। এটা তাদের পক্ষেই সম্ভব।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, যারা অগ্নিসংযোগ করছে, এটা তো নতুন কিছু না। তাদের রাজনীতি তো ধ্বংসের। তাদের নিষিদ্ধ করা হয়েছে। শুধু তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, তা নয়। ২০২৫ সালের ১২ মে বাংলাদেশ গেজেট প্রকাশিত হয়েছিল। সেখানে স্পষ্টভাবে বলা আছে, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম বা অনলাইন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, মিছিল, সমাবেশ, সভা আয়োজনসহ যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী ও বাংলাদেশের জনগণ এ বিষয়ে তৎপর রয়েছেন। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সন্ত্রাসী সংগঠন বা সন্ত্রাসীদের ধরতে প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, রাতের অন্ধকারে দুই-চারজন এসে এক জায়গায় স্লোগান শুরু করে, দুই মাইল জায়গায় দৌড়াইয়া গিয়ে স্লোগান শেষ করে, এটা তো করতেই পারে। রাতের অন্ধকারে কোথাও গাড়ি পার্ক করে গেছে, কোথাও বাস পার্ক করে গেছে, বাসস্টপে রেখে গেছে। একটা ছোট আগুন লাগিয়ে দিয়ে চলে যেতেই পারে। তবে এতে বারবার প্রমাণিত হচ্ছে, আগুন সন্ত্রাস তারাই করে।

ইয়াসের খান চৌধুরী বলেন, এই আগুন সন্ত্রাসের মূল হোতা, যে পলাতক, তাকে বাংলাদেশে এনে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। এই বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়।

বর্তমানে সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে না জানিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, আগামীতেও গণমাধ্যম নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেও কঠিন সমীকরণের মুখে আইজেনকোট

আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমেরও মনে রাখা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

আপডেট টাইম : ১১:২২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬