ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে দুই যাত্রীর শরীরে ১২ কেজি স্বর্ণপেস্ট জব্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৭ বার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা দুই যাত্রীর শরীরে লুকানো ১২ কেজি স্বর্ণপেস্ট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। জব্দ করা স্বর্ণপেস্টের আনুমানিক বাজারমূল্য ২৪ কোটি টাকা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট ইকে-৫৮৬-এর যাত্রীদের তল্লাশি করে এসব স্বর্ণপেস্ট জব্দ করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে নজরদারি করছিল। একপর্যায়ে চেন লিউইউন ও মো জিয়াওইউ নামের দুই যাত্রী ইমিগ্রেশন শেষে ব্যাগেজ বেল্ট-২-এ এলে তাঁদের তল্লাশি করা হয়। এ সময় তাঁদের জিনসের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে সেলাই করে লুকানো অবস্থায় নরম হলুদ রঙের স্বর্ণপেস্ট পাওয়া যায়।
কাস্টমস কর্তৃপক্ষ জানায়, জব্দ করা স্বর্ণপেস্টের মোট ওজন ১২ কেজি। প্রাথমিক পরীক্ষায় এর বিশুদ্ধতা ২৪ ক্যারেট বলে নিশ্চিত হওয়া গেছে।এ ঘটনায় জব্দ করা স্বর্ণপেস্ট ও দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলা দায়েরের কার্যক্রম চলছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শাহজালালে দুই যাত্রীর শরীরে ১২ কেজি স্বর্ণপেস্ট জব্দ

আপডেট টাইম : ১২:৩৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬