ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে ভারতে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৬ বার

ভারতে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো মেসেজিং অ্যাপ ব্যবহারে নতুন বিধিনিষেধ আসতে পারে। সাইবার জালিয়াতি ও মোবাইল নম্বরের অপব্যবহার ঠেকাতে ‘সিম-বাইন্ডিং’ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। নতুন নিয়মে নিবন্ধিত সিম সক্রিয় না রেখে এসব অ্যাপ ব্যবহারকারীরা সমস্যায় পড়তে পারেন।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের টেলিযোগাযোগ বিভাগ (ডিওটি) মেসেজিং প্ল্যাটফর্মগুলোকে ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়ম বাস্তবায়নের সময়সীমা দিয়েছে। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হতে পারে।

কী এই সিম-বাইন্ডিং?
সিম-বাইন্ডিং হলো মেসেজিং অ্যাকাউন্টের সঙ্গে সংশ্লিষ্ট মোবাইল নম্বর ও সিমের সংযোগ নিশ্চিত করার ব্যবস্থা। এ নিয়ম কার্যকর হলে ভারতীয় নম্বর দিয়ে নিবন্ধিত অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট সিম বা ই-সিম ডিভাইসে সক্রিয় রাখা বাধ্যতামূলক হতে পারে।

ফলে নিবন্ধিত সিম খুলে রাখা, নিষ্ক্রিয় করা কিংবা অন্য ডিভাইসে অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে যাচাইসংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। তবে নিয়মটি কীভাবে কার্যকর হবে, তা সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের বাস্তবায়ন পদ্ধতির ওপর নির্ভর করবে।

সমস্যায় পড়তে পারেন যারা
এক ফোনে সিম রেখে অন্য ফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী, নিবন্ধিত সিম খুলে রাখা ব্যক্তি এবং মূলত ওয়াই-ফাই ব্যবহার করে অ্যাপ চালানো ব্যবহারকারীদের নতুন নিয়মের কারণে সমস্যায় পড়তে হতে পারে। ডুয়াল-সিম ফোন ব্যবহারকারীদেরও অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত নম্বরটি নিশ্চিত রাখতে হবে।

ব্যবহারকারীদের নিবন্ধিত নম্বর সক্রিয় রাখা এবং অ্যাপের আনুষ্ঠানিক নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

তবে নতুন নিয়ম কার্যকর হলেই সবার অ্যাকাউন্ট একযোগে বন্ধ হয়ে যাবে, এমন নয়। নিয়মটি মূলত ভারতীয় মোবাইল নম্বর দিয়ে নিবন্ধিত অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বাংলাদেশি ব্যবহারকারীদের ওপর এর সরাসরি প্রভাব পড়বে, এমন তথ্যও নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

যে কারণে ভারতে বন্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ-টেলিগ্রাম

আপডেট টাইম : ১২:১৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬