ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড দারুণ ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হারের নেপথ্যে শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির কারণে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হবে: পররাষ্ট্রমন্ত্রী শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ৬ টুকরো : আসামি আবীরের মৃত্যুদণ্ড সংসদে ‘অঙ্গুলিনির্দেশ’ এক্সপাঞ্জের দাবি হিলালীর, স্পিকার বললেন—‘করা যাবে না’ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ বাজেট-জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না

ঘরোয়া আয়োজনে ইমরান-নন্দিতার বিয়ে সম্পন্ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬
  • ৬০৫ বার

বছরের শেষ দিনেই বিবাহ বন্ধনে আবদ্ধ হলে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার ও শিক্ষামন্ত্রীর কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাদিয়া নন্দিতা ইসলাম।

রাজধানীর হেয়ার রোডে শনিবার রাতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সরকারি বাসভবনেই ঘরোয়া আয়োজন সারা হল ইমরান-নন্দিতার বিয়ের অনুষ্ঠানিকতা। দুই পরিবারের সদস্য, নিকটাত্মীয় ছাড়াও অর্থমন্ত্রী

আবুল মাল আবদুল মুহিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যা আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক অজয় রায়, অধ্যাপক আবুল বারকাত ও গণজাগরণ মঞ্চে ইমরানের বেশ কয়েকজন সহযোদ্ধাও ছিলেন।

শনিবার রাত ৮টার দিকে কয়েকজন আত্মীয় আর বন্ধুকে নিয়ে কনের বাড়িতে হাজির হন বর। বিয়ের আসরে ইমরানের গায়ে ছিল সোনালী শেরওয়ানি, মাথায় লাল পাগড়ি। আর কনে নন্দিতা এসেছিলেন কাতানে সেজে।

রংপুর মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নেওয়া ইমরান ছাত্রজীবনে ছাত্রলীগে যুক্ত ছিলেন। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্র-জনতার আন্দোলন শুরুর পর থেকে বাংলাদেশের পরিচিত মুখ হয়ে উঠেন ইমরান। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বের সহকারী অধ‌্যাপক নন্দিতা পরিচিতজনদের কাছে তিন্নি নামেই পরিচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

ঘরোয়া আয়োজনে ইমরান-নন্দিতার বিয়ে সম্পন্ন

আপডেট টাইম : ১১:২৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০১৬