ঢাকা ১১:৪১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, বাংলাদেশিদের জন্যও থাকছে সুযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২ বার

ইতালিতে যেতে আগ্রহী বাংলাদেশি চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ আসছে। আগামী ২০২৭ সালে বিভিন্ন খাতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা করেছে ইতালি। দেশটির ২০২৬-২০২৮ মেয়াদের ‘ডিক্রেতো ফ্লুসি’ (Decreto Flussi) কর্মসূচির আওতায় এ নিয়োগ দেওয়া হবে। এ কোটায় বাংলাদেশসহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের জন্যও সুযোগ রাখা হয়েছে।

ইতালির সরকারি তথ্য অনুযায়ী, ২০২৭ সালের মোট কোটার মধ্যে ৭৬ হাজার ২০০ জনকে অমৌসুমি চাকরিতে, ৮৯ হাজার জনকে কৃষি ও পর্যটন খাতে মৌসুমি কাজে এবং ৬৫০ জনকে স্বনিয়োজিত কাজে নেওয়া হবে।

বিশেষ করে পরিবারভিত্তিক পরিচর্যা বা কেয়ারগিভিং খাতে অমৌসুমি কোটার আওতায় ১৪ হাজার পদ সংরক্ষিত রাখা হয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন ও নেপালসহ বিভিন্ন দেশের নাগরিকরা এই কোটায় আবেদন করার সুযোগ পাবেন। তিন বছর মেয়াদি এই পরিকল্পনায় ইতালি মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন এবং ২০২৮ সালে একই সংখ্যক কর্মী নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।

ইতালির এই কোটায় চাকরিপ্রার্থীরা সরাসরি নিজেরা আবেদন করতে পারবেন না। ইতালিতে অবস্থানরত কোনো বৈধ নিয়োগকর্তা বা অনুমোদিত প্রতিনিধি সংশ্লিষ্ট কর্মীর জন্য চাকরির অনুমোদন বা ‘নুল্লা ওস্তা’ (Nulla Osta) চেয়ে আবেদন করবেন।

আগামী ২৩ অক্টোবর ২০২৬ সকাল ৯টা থেকে ৭ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা পর্যন্ত ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের Portale Servizi ALI প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদনপত্রের প্রাক্‌-পূরণ বা প্রিকম্পাইলেশন চলবে। নিয়োগকর্তার আবেদনের পর ‘নুল্লা ওস্তা’ অনুমোদিত হলে নিজ দেশে অবস্থিত ইতালীয় দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

২০২৭ সালের কোটার জন্য খাতভেদে আলাদা দিনে ‘ক্লিক ডে’ নির্ধারণ করা হয়েছে। কৃষি খাতের মৌসুমি কর্মীদের জন্য ১২ জানুয়ারি ২০২৭, পর্যটন খাতের জন্য ৯ ফেব্রুয়ারি, অমৌসুমি কাজের জন্য ১৬ ফেব্রুয়ারি এবং পরিবারভিত্তিক পরিচর্যা খাতের জন্য ১৮ ফেব্রুয়ারি আবেদন শুরু হবে। ইতালির স্থানীয় সময় সকাল ৯টায় এসব আবেদন গ্রহণ শুরু হবে। কোটা থাকা সাপেক্ষে আবেদন জমা দেওয়া যাবে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

চাকরিপ্রার্থীদের কেবল বৈধ নিয়োগকর্তা এবং নির্ধারিত সরকারি প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। ভিসা বা চাকরির নামে কোনো ব্যক্তি বা দালালচক্রকে অর্থ দেওয়ার আগে নিয়োগপত্র, নিয়োগকর্তার বৈধতা এবং ‘নুল্লা ওস্তা’র সত্যতা ভালোভাবে যাচাই করা জরুরি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আইটি ক্যারিয়ারের প্রস্তুতি, শিক্ষার্থীদের নিয়ে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

১ লাখ ৬৫ হাজার কর্মী নেবে ইতালি, বাংলাদেশিদের জন্যও থাকছে সুযোগ

আপডেট টাইম : ১০:৪৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬