দেশটির ইরানওয়্যার এবং জর্ডানভিত্তিক সংবাদ মাধ্যম রয়া নিউজ বলছে, সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তায়্যেবেহ মাহরুযাদেহ এসব তথ্য জানান। তিনি আরো বলেন, ওই রাতে মোজতবা সম্পূর্ণ সুস্থ ও সবল অবস্থাতেই ছিলেন।
উল্লেখ্য, তায়্যেবেহ মাহরুযাদেহ হলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম-আলী হাদ্দাদ-আদেলের স্ত্রী এবং মোজতবা খামেনির প্রয়াত স্ত্রী জাহরা হাদ্দাদ-আদেলের মা। চলতি বছরের শুরুর দিকে আলিয়া খামেনির বাসভবন ও দপ্তরে চালানো হামলায় জাহরা নিহত হয়েছিলেন।
গত জুলাইয়ে মাশহাদের ইমাম রেজা মাজারে আলিয়া খামেনির দাফন সম্পন্ন হওয়ার সময় মোজতবা খামেনির উপস্থিতি নিয়ে জনমনে নানা কৌতূহল ছিল। কারণ দাফন বা শোকানুষ্ঠানের কোনো সরকারি বা দাপ্তরিক ভিডিও রেকর্ডে তাকে দেখা যায়নি, যা তার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা আরো বাড়িয়ে দিয়েছিল।
এ ছাড়া চলতি বছরের মার্চের শুরুতে তিনি ইরানের তৃতীয় সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত হলেও এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি এবং তার সব নির্দেশ লিখিতভাবেই প্রকাশ করা হচ্ছে।