ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা কারাগারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার

রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রোপার্টিজ লিমিটেড প্রকল্পে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার মিজানুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক আরিফুর রহমান শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মিজানুর রহমান কুষ্টিয়া-২ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আব্দুল গফুরের জামাতা।

এ দিন মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক সুব্রত দেবনাথ আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

মিজানুর রহমানের পক্ষে তার আইনজীবী শওকত হোসাইন জামিন চেয়ে আবেদন করে বুধবার শুনানি করতে চান। আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির দিন বুধবার রেখেছেন।

এর আগে এ মামলায় শাহরিয়ার মাহমুদ ও শাহ আলমকে সোমবার কারাগারে পাঠানো হয়। তার আগেরদিন রোববার মো. মামুন, মো. আসলাম ও মো. মুন্না নামে আরও ৩ জনকে কারাগারে পাঠায় আদালত। তাদের পাঁচদিনের রিমান্ড আবেদনের উপর শুনানির দিন বুধবার ধার্য রয়েছে।

উল্লেখ্য, গত শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই প্রকল্পে থাকা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।

এ ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১৫০ থেকে ২০০ জনকে।

এ ঘটনায় সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ডিবি গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকার বাসা থেকে মিজানুরকে গ্রেপ্তার করে।

পুলিশ বলছে, ঘটনার তদন্তে প্রাথমিকভাবে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। তবে ঘটনার সুনির্দিষ্ট কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা কারাগারে

আপডেট টাইম : ১২:২২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬