ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

জম্মু-কাশ্মীরে সহকর্মীর গুলিতে সিআইএসএফের ৪ সদস্য নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৮০ বার

ভারতের জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় সহকর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) চার সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কর্মকর্তা রয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে সূত্র জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে দেওয়া তথ্যমতে, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে বাসোহলি এলাকার মাশকা গ্রামের সেবা পাওয়ার প্রকল্পে এ ঘটনা ঘটে। সেখানে মোতায়েন সিআইএসএফ ইউনিটের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটির পর গুলির ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নিহতরা হলেন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট অঙ্কিত কুমার পাণ্ডে, সাব-ইন্সপেক্টর লক্ষ্মণ সিং, কনস্টেবল রফিক আহমেদ ও কনস্টেবল সন্দীপ কুমার।

সন্দেহভাজন হামলাকারী হিসেবে সিআইএসএফের হেড কনস্টেবল অবদেশ কুমার সিংয়ের নাম জানা গেছে। সূত্রের দাবি, তিনি ইউনিটের কার্যালয়ে ঢুকে নিজের ইস্যু করা রাইফেল দিয়ে গুলি চালান। সিআইএসএফ জানিয়েছে, ওই সময় তার কাছে ১৫০ রাউন্ড গুলি ছিল।

গুলিতে আহত চার সদস্যকে ভারতের হিমাচল প্রদেশের একটি এনএইচপিসি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা নিরাপদ করে। পরে অবদেশ কুমার সিংকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কী কারণে এই গুলির ঘটনা ঘটেছে এবং এর পেছনে অন্যকোনো কারণ ছিল কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

সূত্র: এনডিটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

জম্মু-কাশ্মীরে সহকর্মীর গুলিতে সিআইএসএফের ৪ সদস্য নিহত

আপডেট টাইম : ১২:২০:০০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬