ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ইইউ-এর ৭ দেশের দূতের রাজস্ব আদায়ে গতি বাড়াতে অধ্যাদেশ সংশোধন অনুমোদন প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা হামজার মধ্যে তারকা হওয়ার সব গুণ দেখছেন লামিন ইয়ামাল জনগণ কেমন সেবা পাচ্ছেন দেখতে বোরকা পরে ভূমি অফিসে ডিসি আদাবর ও মোহাম্মদপুরে তাণ্ডব: সিসিটিভি ফুটেজ দেখে গ্রেপ্তার ১৩ ডিএই এবং বিএডিসি: ১৩ প্রকল্পের পিডি বদলের তোড়জোড় নিয়ে প্রশ্ন বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার

যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ছাড়তেই হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সম্প্রতি এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকে যুদ্ধ শুরু হওয়ার পর এটিই তার প্রথম কোনো প্রকাশ্য বার্তা।

বিবৃতিতে খামেনি বলেন, বীর যোদ্ধাদের মার খেয়ে মার্কিন বাহিনী এখন আর আরব সাগরের বাইরে আসার সাহস পাচ্ছে না। খুব দ্রুত এই সাগরও তাদের উপস্থিতি থেকে সম্পূর্ণ মুক্ত হবে। উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর গত মার্চে মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হন। তবে ওই হামলায় তিনি নিজেও গুরুতর আহত হয়েছেন বলে গুঞ্জন রয়েছে এবং এরপর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি।

এদিকে, এই যুদ্ধের অবসান ঘটাতে কূটনৈতিক চেষ্টা চালাচ্ছে কাতার। জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে ইরান একটি সাত দফা শান্তি প্রস্তাব দিয়েছে। এর বিনিময়ে হরমুজ প্রণালি খুলে দিতে রাজি আছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাব নাকচ করে দিলেও, এ সপ্তাহে দুই পক্ষের মধ্যে আরও আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে।

সূত্র: ডেইলি মেইল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিয়ের দুই বছর পর নববধূর সাজে সোনাক্ষী

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির

আপডেট টাইম : ১২:১৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬