ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার
বাংলাদেশের সাংবাদিকদের জন্য সাংবাদিকতার বিশেষ কোর্সের আয়োজন করেছে ভারত সরকার। আগামী ২৫ অক্টোবর থেকে হায়দরাবাদের ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে এই কর্মশালা শুরু হবে।

এই কোর্সে অংশগ্রহণকারীদের যাওয়া-আসার বিমান ভাড়া, কোর্স ফি, আবাসন ও জীবনযাপন ভাতাসহ যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।ভারতীয় হাইকমিশনের (ঢাকা) ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ভারতীয় হাই কমিশন আইটেক স্কিমের আওতায় বাংলাদেশের সাংবাদিকগণের জন্য ‘সাংবাদিকতা ও জনসংযোগ (জার্নালিজম অ্যান্ড পাবলিক রিলেশন্স)’ বিষয়ক একটি সক্ষমতা-বৃদ্ধি বিষয়ক কোর্সের আয়োজন করতে যাচ্ছে, যেটি ২৫–৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত হায়দরাবাদের ড. মারি চান্না রেড্ডি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

এই কোর্সটি বিশেষভাবে অর্থনীতি, অর্থসংস্থান, বাণিজ্য ও জ্বালানি খাতের সংবাদ সংগ্রহকারী সাংবাদিকগণের জন্য প্রণয়ন করা হয়েছে।

এটি গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক, কৌশলগত যোগাযোগ, গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রাসঙ্গিক ক্ষেত্রের ব্যবহারিক দক্ষতার ওপর বিশেষভাবে গুরুত্ব প্রদান করবে। এই কর্মসূচির আওতায় হায়দরাবাদের হাইটেক সিটি পরিদর্শন, স্টার্ট-আপ ও উদ্যোক্তাগণের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় দর্শনীয় স্থান ভ্রমণও অন্তর্ভুক্ত থাকবে। কোর্সটি সফলভাবে সম্পন্ন করার পর অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হবে।পোস্টে আরো বলা হয়, নির্বাচিত সাংবাদিকদের যাওয়া-আসার বিমান ভাড়া, কোর্স ফি, আবাসন ও জীবনযাপন ভাতাসহ যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে।

উল্লিখিত ক্ষেত্রসমূহে ৫-১০ বছরের পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন আগ্রহী প্রার্থীগণ নিচে দেয়া লিংকের মাধ্যমে আবেদন করতে পারেন। নির্বাচনের পর নির্বাচিত প্রার্থীকে তাদের নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অনাপত্তি সনদ (এনওসি) জমা দিতে হবে।আবেদন করার জন্য গুগল ফর্মের লিংক (আবেদন করার শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর, ২০২৬) : https://forms.gle/xpXKqUhyM1CEeoQ78

ভারত

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত

আপডেট টাইম : ১১:১১:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬