ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও ফাঁকা ৩৪ হাজার কোটা, হজ নিবন্ধনের আগামী বৃহস্পতিবার শেষ হচ্ছে গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, যা বললেন স্পিকার বাংলাদেশি সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করেছে ভারত জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রিন্সেস ডায়ানার ভাইয়ের নতুন বই ঘিরে রাজপরিবারে তোলপাড় নদীর বুকে পিলার আছে শুধু, সেতুর নেই দেখা জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক ককটেল বিস্ফোরণের ঘটনায় পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি যুবদল সভাপতির নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার: ইউজিসি সদস্য ড. মামুন

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার
জাতীয় সংসদে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও এমপি শেখ মজিবুর রহমান ইকবাল বলেছেন, ‘ড্যাপ ও নগর গৃহায়ণ বিধিমালা আইনি রূপ পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। আশা করা যায়, আগামী সংসদীয় স্থায়ী কমিটির সভার আগেই এটি পাস হয়ে যাবে।

বিধিমালা সংশোধিত হলে ফ্ল্যাটের সংখ্যা বাড়বে এবং সাধারণ মানুষ সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে।’সোমবার (২১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক শেষে এসব কথা জানান তিনি।

শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, “আগের নগর বিধিমালার কিছু আইনের কারণে আবাসন বা ফ্ল্যাটের কাজ এগোচ্ছে না। বিশেষ করে ‘ফার’ (ফ্লোর এরিয়া রেশিও) নিয়মের জটিলতার কারণে ল্যান্ড ডেভেলপাররা হাউজিং করতে পারছেন না।

বিশেষজ্ঞরা বিষয়টি পর্যালোচনা করছেন।”তিনি বলেন, ‘একটি ড্যাপ বিধিমালা ও অন্যটি নগর গৃহায়ণ বিধিমালা–এই দুটি আইনি রূপ পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। আশা করা যায়, আগামী সভার আগেই এটি পাস হয়ে যাবে। বিধিমালা সংশোধিত হলে ফ্ল্যাটের সংখ্যা বাড়বে এবং সাধারণ মানুষ সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে।

ওয়ান-স্টপ সার্ভিসে মিলবে রাজউকের প্ল্যান
শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্ল্যান বা নকশা অনুমোদনের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ওয়ান-স্টপ সার্ভিস চালু করা হচ্ছে। একই সঙ্গে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর মেয়াদ ও বাজেট বাড়ানোর যে প্রবণতা রয়েছে, সেটি আর করতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘ভোগান্তি কমাতে ওয়ান-স্টপ সার্ভিস চালুর প্রস্তাব দিয়েছেন সচিব মহোদয়। মন্ত্রী ও রাজউক চেয়ারম্যান এতে সম্মতি জানিয়েছেন।’

তিনি আরো বলেন, ‘বিগত দিনে মানুষের যে ভোগান্তি হয়েছে, এই সরকার তা হতে দেবে না।

রাজউকের প্ল্যান পাস করতে গিয়ে ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে বছর বছর ঘুরতে হতো সাধারণ মানুষকে। এতে দেশের উন্নয়ন ব্যাহত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট পেশাজীবীরাও ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন।’নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে, যেন এক জায়গায় আবেদন করেই মানুষ দ্রুত সময়ে তাদের প্ল্যান হাতে পেয়ে যান।

জবাবদিহি নিশ্চিতে কঠোর কমিটি
প্রকল্পের কাজ নিয়ে গাফিলতি ও ঠিকাদারদের বাজেট ও মেয়াদ বাড়ানোর পাঁয়তারা প্রসঙ্গে এই সংসদ সদস্য বলেন, ‘জবাবদিহি নিশ্চিত করতেই সংসদীয় স্থায়ী কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা প্রতিটি প্রকল্প পরিদর্শন ও পর্যবেক্ষণ করে এর যৌক্তিকতা যাচাই করব। কোনো ধরনের অস্বচ্ছতা বা দুর্নীতি পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঠিকাদারি প্রতিষ্ঠান আর কোনোভাবেই অযথা মেয়াদ বাড়ানোর সুযোগ পাবে না।’

শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, ‘প্রধানমন্ত্রী যেভাবে স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে কাজ করতে চান, আমরা কর্মকর্তাদের সেভাবেই নির্দেশনা দিয়েছি।’

অপরিকল্পিত নগরায়ন রোধ
অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ভবনগুলোর বিষয়ে শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, ‘অপরিকল্পিত নগরায়ন বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে যারা নিয়ম মেনে ভবন নির্মাণ করেছেন কিন্তু প্ল্যান পাস করেননি, তাদের রাজউকের বিধিমোতাবেক নির্দিষ্ট জরিমানা বা সাজা দিয়ে বৈধ করে দেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খলিলুরের সভাপতিত্বে বাংলাদেশকে তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

আপডেট টাইম : ১০:৪২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬