ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু প্রতিটি জেলা ও উপজেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার লক্ষ্য সরকারের : সমাজকল্যাণ মন্ত্রী ক্যানসার চিকিৎসায় ৩৬ কোটি অনুদান মেসির চুক্তিতে সেতু বিভাগের সচিব হলেন আবদুর রউফ নিউইয়র্কের পথে ইস্তাম্বুলে যাত্রাবিরতি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত স্পিকার ও ইসির : শিশির মনির ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ হতে পারে জাতিসংঘ সম্মেলনের সাইডলাইনে পাকিস্তান-চীনের নতুন সীমান্ত চুক্তিতে ভারত কেন ক্ষুব্ধ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে বিশেষ মুহূর্ত: মাহদী আমিন দুই মাসে এডিপি বাস্তবায়ন ২ শতাংশেরও নিচে

দুই মাসে এডিপি বাস্তবায়ন ২ শতাংশেরও নিচে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০০:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার

নতুন অর্থবছরের দুই মাস পেরিয়ে গেলেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে গতি ফেরেনি। ২০২৬-২৭ অর্থবছরের জুলাই-আগস্ট সময়ে এডিপির মাত্র ১ দশমিক ৮৫ শতাংশ বাস্তবায়ন হয়েছে। এ সময়ে মোট ব্যয় হয়েছে ৫ হাজার ৭০৯ কোটি ৭০ লাখ টাকা। এর বড় অংশই ব্যয় করেছে স্থানীয় সরকার বিভাগ। বিপরীতে বড় বরাদ্দ থাকা পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ এ সময়ে কোনো অর্থই ব্যয় করতে পারেনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) প্রকাশিত পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে এডিপির আকার নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৮ হাজার ৯২৪ কোটি ৮৬ লাখ টাকা। এই অর্থ বাস্তবায়নের জন্য রয়েছে ১ হাজার ১৭২টি প্রকল্প। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ৯৮৬টি, সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প ২৩টি, কারিগরি সহায়তা প্রকল্প ১০৯টি এবং নিজস্ব অর্থায়নের প্রকল্প রয়েছে ৫৩টি।

অর্থবছরের প্রথম দুই মাসে ৩ লাখ কোটি টাকার বেশি এডিপির বিপরীতে ব্যয় হয়েছে মাত্র ৫ হাজার ৭০৯ কোটি ৭০ লাখ টাকা। অর্থাৎ জুলাই-আগস্টে পুরো বছরের বরাদ্দের দুই শতাংশও বাস্তবায়ন করা সম্ভব হয়নি। শুধু চলতি অর্থবছরেই নয়, আগের কয়েক বছরের তুলনায়ও এবার এডিপি বাস্তবায়নের হার কমেছে। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-আগস্টে এডিপি বাস্তবায়নের হার ছিল ২ দশমিক ৩৯ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ছিল ২ দশমিক ৫৭ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরে ছিল ৩ দশমিক ৮৪ শতাংশ এবং ২০২২-২৩ অর্থবছরে ৩ দশমিক ৮৫ শতাংশ।

আইএমইডির তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম দুই মাসে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছে স্থানীয় সরকার বিভাগ। চলতি অর্থবছরে এ বিভাগের অধীনে ২০১টি প্রকল্পে বরাদ্দ রয়েছে ৩৩ হাজার ৩৭৪ কোটি ৩১ লাখ টাকা। এর বিপরীতে জুলাই-আগস্টে ব্যয় হয়েছে ১ হাজার ৯৭৯ কোটি ৭৫ লাখ টাকা। এ হিসাবে বিভাগের নিজস্ব বরাদ্দের ৫ দশমিক ৯৩ শতাংশ বাস্তবায়ন হয়েছে।

বড় বরাদ্দ থাকা অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগের বাস্তবায়ন চিত্রও ধীরগতির। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে চলতি অর্থবছরে বরাদ্দ রয়েছে ২৯ হাজার ৮৪১ কোটি ৭ লাখ টাকা। এর বিপরীতে দুই মাসে ব্যয় হয়েছে ৬৬৫ কোটি ১৫ লাখ টাকা। অর্থাৎ বরাদ্দের ২ দশমিক ২৩ শতাংশ বাস্তবায়ন হয়েছে।

বিদ্যুৎ বিভাগে ১৮ হাজার ১০৬ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ৩৮৫ কোটি ৬১ লাখ টাকা। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ১৭ হাজার ৭৪ কোটি টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ২৮২ কোটি ৭০ লাখ টাকা। নৌপরিবহন মন্ত্রণালয়ে ৯ হাজার ৫২০ কোটি ৯৩ লাখ টাকা বরাদ্দ থাকলেও ব্যয় হয়েছে মাত্র ১৬ কোটি ৪০ লাখ টাকা। আর রেলপথ মন্ত্রণালয়ের ৫ হাজার ৩৪৩ কোটি ৪২ লাখ টাকা বরাদ্দের বিপরীতে ব্যয় হয়েছে ৩১ কোটি ৫৮ লাখ টাকা।

এদিকে অর্থবছরের প্রথম দুই মাসে সরকারের পাঁচ মন্ত্রণালয় ও বিভাগ এডিপির কোনো অর্থই ব্যয় করতে পারেনি। এগুলো হলো- সেতু বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জিয়া শিশু একাডেমির আয়োজনে ‎‘শাপলাকুঁড়ি’র প্রাথমিক বাছাই শুরু

দুই মাসে এডিপি বাস্তবায়ন ২ শতাংশেরও নিচে

আপডেট টাইম : ১০:০০:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬