ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল ইমরানের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় মাথার চুল ফেলে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের দেওয়া হচ্ছে সর্বাধুনিক অস্ত্র: ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার

যুক্তরাষ্ট্রের ইতিহাসে যেকোনো সময়ের চেয়ে বর্তমানে সবচেয়ে বেশি অত্যাধুনিক ও অভিজাত মানের অস্ত্র তৈরি করা হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, এসব অস্ত্র প্রতিনিয়ত মধ্যপ্রাচ্যসহ অন্যান্য অঞ্চলে মোতায়েনরত মার্কিন সেনা সদস্যদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, তিনি সম্প্রতি একটি প্রতিবেদন পেয়েছেন যা নিশ্চিত করে যে যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদন অভূতপূর্ব গতিতে বৃদ্ধি পেয়েছে।

ট্রাম্প উল্লেখ করেন, মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান ও কারখানাগুলো বর্তমানে ২৪ ঘণ্টা এবং সপ্তাহের ৭ দিনই (২৪/৭) পূর্ণ শক্তিতে কাজ করে যাচ্ছে। প্রতিটি কারখানা গড়ে ৪ থেকে ৫টি করে বিশাল আকারের নতুন উৎপাদন কেন্দ্র নির্মাণ করছে।

সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি আরও জানান, এই বিপুল উৎপাদনের প্রধান কেন্দ্রবিন্দু হলো প্যাট্রিয়ট মিসাইল, থাড (THAAD) সিস্টেম, টমাহক ও অন্যান্য মানসম্মত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ট্রাম্প দাবি করেন, এসব আধুনিক অস্ত্রের বিশাল মজুত ইতিমধ্যেই মার্কিন সামরিক বাহিনীর হাতে রয়েছে এবং উৎপাদন অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের দেওয়া হচ্ছে সর্বাধুনিক অস্ত্র: ট্রাম্প

আপডেট টাইম : ১১:৫২:২০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬