ঢাকা ০৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

রোমানিয়া পেল না প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬
  • ৪৮৬ বার

রোমানিয়ার প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী হতে চলেছিলেন সেভিল শাইদেহ। কিন্তু নির্বাচনে বিজয়ী দল সোশ্যাল ডেমোক্র্যাটসের মনোনয়ন খারিজ করে দিয়েছেন দেশের প্রেসিডেন্ট। খবর বিবিসির।

রোমানিয়ার ১১ ডিসেম্বরের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয় বাম-ঘেঁষা দল পিএসডি।

দলের নেতা রিভিউ ড্রাগনিয়া প্রধানমন্ত্রী পদের জন্য দলের মুসলিম একজন নারী রাজনীতিক সেভিল শাইদেহ’কে মনোনীত করে বিস্ময় সৃষ্টি করেছিলেন।

সারা বিশ্বেই আলোচিত হতে থাকে একজন মুসলিম নারী ইউরোপের একটি দেশে প্রধানমন্ত্রী হতে চলেছেন। তবে শাইদের মনোনয়ন নিয়ে যত না বিস্ময় তৈরি হয়েছিলো, তার মনোনয়ন খারিজ করে তার চেয়েও বেশি বিস্ময় তৈরি করলেন রোমনিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইউহানিস। কেন তিনি মিজ শাইদের মনোনয়ন খারিজ করলেন – তা নিয়ে কোনো ব্যাখ্যা দেননি প্রেসিডেন্ট।

তবে সমালোচনা হচ্ছিলো, প্রধানমন্ত্রী হিসেবে শাইদেহ আসলে পিএসডি নেতা রিভিউ ড্রাগনিয়া-এর হাতের পুতুল হিসাবে কাজ করবেন।

নির্বাচনী জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পিএসডি নেতা মি ড্রাগনিয়া আইনগতভাবে প্রধানমন্ত্রী হতে পারবেন না। তাই অভিযোগ উঠেছিলো , সেভিল শাইদেহর মত একজন অনভিজ্ঞ রাজনীতিকে প্রধানমন্ত্রী বানিয়ে পেছন থেকে ক্ষমতার কলকাঠি নাড়ার পরিকল্পনা করেছিলেন।

সেভিল শাইদেহ রোমানিয়ার সংখ্যালঘু তাতার মুসলিম সম্প্রদায়ের। তিনি বিয়ে করেছেন একজন সিরীয় ব্যবসায়ীকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

রোমানিয়া পেল না প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০১:০০:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬