ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’ শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর ছুটে গেলেন মন্ত্রী এআই দিয়ে জামায়াত-শিবির সরকারবিরোধী যে অপপ্রচার ছড়াচ্ছে, তা আ. লীগও করেনি দেশের ৫০৩টি উপজেলার উন্নয়নে ভারসাম্য বজায় রাখতে হবে : এলজিআরডি মন্ত্রী আঙুলের কালির দাগ শুকানোর আগেই সরকার ফ্যামিলি কার্ড চালু করেছে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ৪ সাবেক মুখ্যমন্ত্রীসহ ৭ হাজারের বেশি আটক: মোদি সরকারকে তীব্র নিন্দা জাতিসংঘ, অ্যামনেস্টিসহ বিরোধীদের আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি ক্যামেরার ফ্রেমে পরিযায়ী পাখির চোখজুড়ানো দৃশ্য পতনের দ্বারপ্রান্তে মোদির সরকার বিদ্যুৎ বিভাগের ৪১টি উন্নয়ন প্রকল্পে ১০ হাজার ৬৫৩ কোটি টাকার সহায়তা

ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৪৫ বার

ফিলিস্তিনে ইসরায়েলের চলমান আগ্রাসন ও বর্বর হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে যুক্তরাজ্যের সামরিক সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক লেবার পার্টি নেতা ও বর্তমান স্বতন্ত্র এমপি জেরোমি করবিন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে করবিন জানান, ইসরায়েল কর্তৃক যুক্তরাজ্যের সামরিক অবকাঠামো ব্যবহার অবিলম্বে বন্ধ করতে হবে। একই সাথে তিনি যুক্তরাজ্যে এলবিট সিস্টেমসের (Elbit Systems) অস্ত্র উৎপাদন এবং ইসরায়েলি এফ-৩৫ (F-35) যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহ সম্পূর্ণভাবে স্থগিত করার জোরালো দাবি জানান।

সাক্ষাৎকারে করবিন বলেন, “আমি যুদ্ধের অবসান এবং ফিলিস্তিনের জনগণের জন্য স্থায়ী শান্তি দেখতে চাই। ইসরায়েলে যারা শান্তি চান, আমি তাদেরও সমর্থন করি। কিন্তু ইসরায়েল সরকার তাদের রাষ্ট্রীয় আচরণের যেকোনো সমালোচনাকেই ‘ইহুদিবিদ্বেষ’ (Anti-Semitism) বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট কথা।”

জাতিসংঘ ও আন্তর্জাতিক আইনের ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে সাবেক এই লেবার নেতা আরও বলেন, “আন্তর্জাতিক আইন রক্ষায় আমাদের একযোগে দাঁড়াতে হবে। গাজা এবং পশ্চিম তীরে জরুরি ত্রাণ পৌঁছানো সুনিশ্চিত করতে এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি অবৈধ দখলদারিত্বের অবসান ঘটাতে জাতিসংঘকে আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘পাহাড়ি কৃষিপণ্য রপ্তানিতে মানসম্মত উৎপাদন ও পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ জরুরি’

ইসরায়েলের সাথে যুক্তরাজ্যের সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি লেবার নেতা করবিনের

আপডেট টাইম : ১১:৪৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬