ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৯ বার

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেঘমল্লার বসুকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। লাইফ সাপোর্টের বিষয়টি নিশ্চিত করেন, পরিচালক ব্রিগডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন গতকাল থেকেই তার অবস্থার অবনতি হয়েছে। চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার বিকেল থেকে তার শারীরিক অবস্থা খারাপ যাচ্ছিল। এ কারণেই চিকিৎসকরা তাকে আইসিইউতে দিয়েছেন। আজ সন্ধ্যার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

এরআগে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের গেট এলাকা থেকে মেঘমল্লার বসুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এরপর তার পরিচিত লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার পাকস্থলী পরিষ্কার করা হয়। মেঘমল্লার বসুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, বিষক্রিয়ার আশঙ্কায় তার পাকস্থলি পরিষ্কার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শারীরিক অবস্থার অবনতি, লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

আপডেট টাইম : ১১:৩৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬