ঢাকা ০১:২০ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার

বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর ভিয়াচায় একটি সামরিকঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে। আরও ৫৮ জন আহত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির প্রতিরক্ষামন্ত্রী আর্নেস্তো জাস্টিনিয়ানো জানান, আহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

ভিয়াচার স্বাস্থ্য বিভাগের পরিচালক রিটা নেব্রাস্কার মতে, নিহতের সংখ্যা প্রাথমিকভাবে ১০ থেকে ১৫ জনের মধ্যে হতে পারে।

জাস্টিনিয়ানো ফেসবুকে জানান, স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে সামরিক ঘাঁটির যে এলাকায় আতশবাজি রাখা ছিলো, সেখানেই বিস্ফোরণটি ঘটে। আহতদের মধ্যে ৫২ জন বেসামরিক নাগরিক এবং বাকিরা সামরিক সদস্য।

বিস্ফোরণের পর ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে। মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে বিস্ফোরণের মুহূর্ত এবং মানুষের নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটির দৃশ্য দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সামরিক ঘাঁটি থেকে ঘন কালো ধোঁয়া উঠতেও দেখা গেছে।

ঘটনার পর সামরিক কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল ও পুলিশ মোতায়েন করা হয়। আহতদের উদ্ধার করে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। উদ্ধারকারী দল আহতদের পরিবারের সদস্যদেরও সহায়তা করছে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের তীব্র ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের কয়েক ডজন বাড়ি।

বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা নেব্রাস্কা জানান, ঘটনাস্থলে এখনো বিস্ফোরক রয়েছে বলে দমকলকর্মীরা সতর্ক করেছেন। এতে আবারও বিস্ফোরণের আশঙ্কা রয়েছে।

তাই স্থানীয় বাসিন্দাদের ঘটনাস্থল থেকে অন্তত ১৫০ মিটার দূরে থাকার আহ্বান জানানো হয়েছে।-তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮

আপডেট টাইম : ১১:৫৩:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬