ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তৈরি পোশাক খাতের বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানে আহ্বান রাষ্ট্রপতির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:২১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার

দেশের তৈরি পোশাক রফতানি খাতে দীর্ঘদিন ধরে চলা অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে সৃষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধানে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলটি দেশের তৈরি পোশাক শিল্পের বিভিন্ন সমস্যা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতাও কামনা করেন তারা।

জবাবে রাষ্ট্রপতি বলেন, তৈরি পোশাক শিল্পে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও অনিয়ম দূর করতে সরকার কাজ করছে। বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। প্রতিনিধিদলকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আশ্বস্ত করেন রাষ্ট্রপতি।

সাক্ষাৎকালে বিজিএমইএর পক্ষ থেকে আগামী ১৯ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় ২৫তম বাটেক্সপো ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়।

রাষ্ট্রপতি অনুষ্ঠানে উপস্থিত থাকার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় রাষ্ট্রপতির সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তৈরি পোশাক খাতের বিদ্যমান সমস্যা দ্রুত সমাধানে আহ্বান রাষ্ট্রপতির

আপডেট টাইম : ১১:৪৭:২১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬