ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩৯

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩২:০১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
  • ৭৭ বার

চীন সীমান্তের কাছের ভয়াবহ বন্যায় নেপালে অন্তত ৯৩৯ জন নিহত হয়েছে, অন্যদিকে দেশে নিখোঁজের সংখ্যা কমে ৩,৯২৫ জনে দাঁড়িয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে। প্রাণঘাতি এই আকস্মিক বন্যার পর আজ সোমবার (৩১ আগস্ট) উদ্ধার অভিযান ষষ্ঠ দিনে গড়িয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

চীনা রাষ্ট্রীয় মাধ্যম এর আগে তিব্বতে ১৬ জনের মৃত্যু এবং ৫৪৬ জন নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে, যার ফলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৫ জনে এবং নিখোঁজের সংখ্যা ৪ হাজার ৪৭১ জনে। নেপালের নিখোঁজদের তালিকায় ৫৯২ জন বিদেশি নাগরিক অন্তর্ভুক্ত রয়েছেন।

তবে পাহাড়ি ঢল ও প্রবল স্রোতের মূল ঝাপটা সহ্য করা জলবিদ্যুৎ প্রকল্পগুলোতে নিখোঁজ শ্রমিকের সংখ্যা আগের ৯৩৩ জন থেকে কমে সোমবারে ৬৩৯ জনে দাঁড়িয়েছে।

সোমবার সন্ধ্যায় প্রকাশিত এক আপডেটে নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা ৩ হাজার ৩৩৩ জন নিখোঁজ নাগরিকের তালিকা দিয়েছে। এর মধ্যে নুয়াকোট জেলায় ১ হাজার ১৫৮ জন এবং রাসায়া জেলায় আরও ৮৬৫ জন নিখোঁজ রয়েছেন।

নিখোঁজদের মধ্যে নেপালি সেনাবাহিনীর ৪৫ জন সৈনিক, ৩৮ জন পুলিশ কর্মকর্তা এবং ১৮ জন কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তা রয়েছেন।

ভারতে, উত্তর প্রদেশ রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, তারা নেপাল থেকে প্রবাহিত নদীগুলো থেকে ১৭টি লাশ উদ্ধার করেছে, যা বন্যার শিকার ব্যক্তিদের বলে ধারণা করা হচ্ছে।

ভারতীয় কর্তৃপক্ষ মৃতদেহগুলো শনাক্ত করার চেষ্টা করছে এবং এগুলোকে এখনও মোট নিহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯৩৯

আপডেট টাইম : ১১:৩২:০১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬