ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • ৬ বার

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ১৪ হাজার ৪৩৪ জনকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে, আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৬ হাজার ৯৭৬ জন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টায় ৪ হাজার একশ’ ১০ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে আরও ৩ হাজার ৩শ’ ৪৮ জনকে আটক করা হয়েছে।

এছাড়া, সৌদিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার অভিযোগে আটক ১ হাজার ৪শ’ ৫০ জনের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ার, ৪১ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দেশগুলোতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় আরও ৪৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া আইন লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে দেশটিতে প্রবেশে সহায়তা করা, পরিবহন সরবরাহ বা আশ্রয় দেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধে, সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি, অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি জব্দ করা হতে পারে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আইন লঙ্ঘনের বিষয়ে কোনো তথ্য থাকলে মক্কা ও রিয়াদ অঞ্চলে ৯১১ নম্বরে এবং সৌদি আরবের অন্যান্য অঞ্চলে ৯৯৯ অথবা ৯৯৬ নম্বরে টোল-ফ্রি কল করে অভিযোগ জানানো যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক

আপডেট টাইম : ১০:১৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬