ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের দেওয়া হচ্ছে সর্বাধুনিক অস্ত্র: ট্রাম্প কাল থেকে কারখানায় চাহিদানুযায়ী মিলবে গ্যাস-বিদ্যুৎ, ব্যবসায়ীদের আশ্বাস প্রধানমন্ত্রীর ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত রাজধানীর আবাসিক হোটেল নিয়ে ডিএমপি কমিশনারের নির্দেশনা ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ: স্পিকার নতুন সরকারের প্রথম সচিব সভা মঙ্গলবার, যা থাকছে আলোচ্যসূচিতে গ্রেট ওয়াল আল্ট্রা-ট্রেইল রেসে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইমামুর রহমান ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানকে নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের ফুলেল শুভেচ্ছা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ৪৩ বার

হাওর বার্তা ডেক্সঃ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ।

সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়কালে পরিষদের নেতৃবৃন্দ মন্ত্রী ড. মঈন খানের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান। এ সময় তাঁরা মন্ত্রীর নতুন দায়িত্বের সফলতা কামনা করেন এবং তাঁর নেতৃত্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় খাতে আরও কার্যকর ও জনবান্ধব উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

ফুলেল শুভেচ্ছা বিনিময়কালে নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি মোফাচ্ছেল হোসেন, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ তানরুপ জাহানসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় পরিষদের নেতৃবৃন্দ বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে ড. মঈন খানের মতো অভিজ্ঞ ও দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব থাকায় এ খাতে নতুন গতি সঞ্চার হবে বলে তাঁরা প্রত্যাশা করেন।

নেতৃবৃন্দ আরও বলেন, নরসিংদীসহ দেশের বিভিন্ন অঞ্চলের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়নে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। এ ক্ষেত্রে মন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমন্বয় আরও জোরদার হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত নেতৃবৃন্দ মন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। একই সঙ্গে দেশের উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারের পাশে থেকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানকে নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের ফুলেল শুভেচ্ছা

আপডেট টাইম : ০৯:১৯:১৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬