ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ইটনায় ব্র্যাকের উদ্যোগে ২৫০ নারীর বিনামূল্যে ক্যান্সার পরীক্ষা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৪ বার

Oplus_16908288

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে নারীদের জন্য বিনামূল্যে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার শনাক্তকরণ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ২৫০ নারী বিনামূল্যে ক্যান্সার পরীক্ষা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

নারীদের মধ্যে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিতে স্বাস্থ্যকর্মীরা নারীদের ক্যান্সারের ঝুঁকি, প্রাথমিক লক্ষণ ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার গুরুত্ব সম্পর্কে সচেতন করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ, ব্র্যাকের এসএস লিড জেনারেশন সাখাওয়াত হোসেন, শাখা ব্যবস্থাপক রবিউল আলমসহ উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

আয়োজকরা জানান, নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে নিয়মিত সচেতনতা কার্যক্রম ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অংশ হিসেবেই এ ধরনের কর্মসূচি আয়োজন করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে

ইটনায় ব্র্যাকের উদ্যোগে ২৫০ নারীর বিনামূল্যে ক্যান্সার পরীক্ষা

আপডেট টাইম : ০৪:৪৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬