ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মিতুর বাবাকে জিজ্ঞাসাবাদ গোয়েন্দাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬
  • ৪৪৬ বার

সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যা মামলার তদন্তে স্বামী বাবুল আক্তারকে জিজ্ঞাসাবাদের পর এবার মিতুর বাবা মোশারফ হোসেনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো.কামরুজ্জামান তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মো.কামরুজ্জামান মুটোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত সপ্তাহে পুলিশকে স্বাক্ষ্য দিতে চট্টগ্রামে আসেন সাবেক এসপি বাবুল আক্তার।১৫ ডিসেম্বর অনেকটা গোপনীয়তা রক্ষা করেই বাবুল আক্তার চট্টগ্রামে এসে মামলার তদন্ত কর্মকর্তার মুখোমুখি হন। এ সময় তদন্ত কর্মকর্তার বেশির ভাগ প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি তিনি। কখনো বলেছেন জানেন না, আবার কখনো অঝোরে কেঁদেছেন বলে জানান তদন্ত সংস্থা সূত্র।

প্রসঙ্গত, গত ৫ জুন নগরীর জিইসি মোড় এলাকায় মাহমুদা খানম মিতুকে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তির বিরুদ্ধে পাঁচলাইশ থানায় মামলা করেন।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেছিলেন, চট্টগ্রাম মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনের সময় জঙ্গি তৎপরতার বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেন। অস্ত্র-গুলিসহ অনেক জঙ্গিকে গ্রেফতার করেন। এ কারণে প্রতিহিংসাবশত জঙ্গিরা তার স্ত্রীকে হত্যা করতে পারে।

গত জুন মাসেই পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে চট্টগ্রাম নগর পুলিশ থেকে ঢাকার পুলিশ সদর দফতরে যোগ দেন বাবুল আক্তার। এর আগে তিনি চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) ছিলেন। পরে তিনি স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতি নেন বলে পুলিশ সদর দফতর জানায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

মিতুর বাবাকে জিজ্ঞাসাবাদ গোয়েন্দাদের

আপডেট টাইম : ১২:৪২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬