বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সাবেক মহাসচিব মো. তোয়াহা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো আইসিইউ-১-এ চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার ও স্বজনদের সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে এবং প্রয়োজনীয় জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে।
দীর্ঘ কর্মজীবনে মো. তোয়াহা বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শ ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অধিকার ও কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। কর্মচারীদের ন্যায্য দাবি-দাওয়া আদায় এবং তাদের কল্যাণে তাঁর অবদান সংশ্লিষ্ট মহলে প্রশংসিত।
তাঁর অসুস্থতার খবরে সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।
সকলের প্রত্যাশা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাঁর ওপর রহমত নাজিল করুন, দ্রুত সুস্থতা দান করুন এবং নেক হায়াতে পরিপূর্ণ দীর্ঘ জীবন দান করুন।
Reporter Name 

























