ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ বোন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ২০ বার

একই দিনে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা এবং লেখাপড়া। আর সেই লেখপড়ার অংশ হিসেবে এবার প্রাথমিক শিক্ষাবৃত্তি পরীক্ষায়ও একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ফরিদগঞ্জ উপজেলার যমজ বোন।

তারা হলো মেধাবী মায়মুনা আক্তার ও মুনতাহা আক্তার। তারা জেলার শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আলী ও গৃহিণী নাছিমা আক্তারের কন্যা। তবে পিতার কর্মসূত্র ফরিদগঞ্জ উপজেলার ঘড়িহানা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তারা নিয়মিত শিক্ষার্থী হিসেবে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে এই নজির স্থাপন করে।

জানা গেছে, ২০২৫ সালের প্রাথমিক শিক্ষাবৃত্তি পরীক্ষায় ফরিদগঞ্জ উপজেলার ঘড়িহানা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে মায়মুনা ও মুনতাহা উভয়েই ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। বর্তমানে তারা ফরিদগঞ্জের বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।

পরিবারের সদস্যরা জানান, শিশুকাল থেকেই দুই যমজ বোনের পড়াশোনার প্রতি ছিল প্রবল আগ্রহ। নিয়মিত অধ্যয়ন, একে অপরকে সহযোগিতা করা এবং পরিবারের সার্বক্ষণিক উৎসাহ ও অনুপ্রেরণাই তাদের এই সাফল্যের মূল ভিত্তি।

শিক্ষক বাবা মোহাম্মদ আলী বলেন, এটি মহান আল্লাহর অশেষ রহমত। আমরা চাই, মেয়েরা ভবিষ্যতে সুশিক্ষিত, সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলুক এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখুক।

ঘড়িহানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও গণমাধ্যমকর্মী এসএম ইকবাল হোসেন বলেন, যমজ বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন নিঃসন্দেহে একটি বিরল ঘটনা। তাদের এই সাফল্য শুধু পরিবারের নয়, পুরো ফরিদগঞ্জবাসীর জন্যই গর্বের। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ বোন

আপডেট টাইম : ১২:০১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬