ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে: শিক্ষামন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি স্পেনের সামনে ফ্রান্স, পর্তুগাল-জার্মানি-ইংল্যান্ড কে কাকে প্রতিপক্ষ পেল গুরুদয়াল সরকারি কলেজে বিশ্ব দর্শন দিবস উদযাপন: দর্শনের আলোয় একসঙ্গে চিন্তা ও কাজের আহ্বান ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

বিশ্বকাপে সেমিফাইনালের লড়াইয়ে চার পরাশক্তি, কে কার মুখোমুখি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১০:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ৬৭ বার

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের পর্দা নেমেছে। এখন শিরোপার মঞ্চে জায়গা করে নেওয়ার লড়াই। শেষ চারে উঠে এসেছে ফুটবল বিশ্বের চার পরাশক্তি- ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই চার দলের মধ্য থেকেই নির্ধারিত হবে এবারের বিশ্বকাপের দুই ফাইনালিস্ট।

কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে মরক্কো, বেলজিয়াম, নরওয়ে ও সুইজারল্যান্ড। অন্যদিকে চার সেমিফাইনালিস্টই বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলের অন্তর্ভুক্ত। ফলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে সেমিফাইনালে জায়গা করে নেওয়ার নজির গড়েছে।

আগামী ১৫ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। সেখানে মুখোমুখি হবে দুই ইউরোপীয় শক্তি ফ্রান্স ও স্পেন। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ম্যাচটি টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে।

পরদিন, ১৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় আটলান্টা স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ হবে ২০১৮ সালের পর আবারও বিশ্বকাপের শেষ চারে ওঠা ইংল্যান্ড।

সাম্প্রতিক বিশ্বকাপ ইতিহাসেও রয়েছে এই চার দলের উল্লেখযোগ্য সাফল্য। কাতার বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল আর্জেন্টিনা ও ফ্রান্স, যেখানে শেষ পর্যন্ত শিরোপা জেতে আর্জেন্টিনা। অন্যদিকে ২০১৮ সালের পর প্রথমবারের মতো সেমিফাইনালে ফিরেছে ইংল্যান্ড। আর ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর এবারই প্রথম শেষ চারে জায়গা করে নিয়েছে স্পেন।

বিশ্বকাপ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে প্রতিটি ম্যাচই ফাইনালের সমান গুরুত্ব বহন করছে। চার পরাশক্তির লড়াই শেষে কারা শিরোপার মঞ্চে জায়গা করে নেবে, সেটিই এখন ফুটবল বিশ্বের সবচেয়ে বড় অপেক্ষা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্বকাপে সেমিফাইনালের লড়াইয়ে চার পরাশক্তি, কে কার মুখোমুখি

আপডেট টাইম : ০৫:১০:২৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬