ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল ইমরানের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় মাথার চুল ফেলে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

ইকামাতে দ্বীন প্রতিষ্ঠায় ঐক্যের বিকল্প নেই: জামায়াতের জেলা আমীর অধ্যাপক ছাদেক আহমাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৭৯ বার

মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ ইকামাতে দ্বীন প্রতিষ্ঠায় আলেম সমাজের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেত্রকোনা জেলা আমীর অধ্যাপক ছাদেক আহমাদ হারিছ। তিনি বলেছেন, “ইকামাতে দ্বীন প্রতিষ্ঠায় ঐক্যের কোনো বিকল্প নেই।”

শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মদন উপজেলা উলামা শাখার উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা হাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা নূরুল্লাহ ভূঁইয়া এবং মদন উপজেলা জামায়াতের আমীর অলিউল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ছাদেক আহমাদ হারিছ বলেন, আলেমগণ নবীদের উত্তরসূরি। তাদের দায়িত্ব শুধু নামাজ-রোজা বা মাদ্রাসায় পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সমাজে দ্বীন প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করা এবং ন্যায়ভিত্তিক নেতৃত্ব গড়ে তোলার জন্য কাজ করা। তিনি বলেন, দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে আলেমদের পারস্পরিক ঐক্য বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং বিভেদ পরিহার করতে হবে।

তিনি আরও বলেন, নবী-রাসুলগণ পৃথিবীতে এসেছিলেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। সেই লক্ষ্য অর্জনে মতবিরোধ ও বিভক্তির পরিবর্তে ঐক্যের চেতনা ধারণ করতে হবে। তিনি পবিত্র কুরআনের নির্দেশনার উল্লেখ করে বলেন, আল্লাহ তাআলা সবাইকে তাঁর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে এবং পরস্পর বিচ্ছিন্ন না হওয়ার নির্দেশ দিয়েছেন। তাই ইকামাতে দ্বীন প্রতিষ্ঠার জন্য ঐক্যের কোনো বিকল্প নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ

ইকামাতে দ্বীন প্রতিষ্ঠায় ঐক্যের বিকল্প নেই: জামায়াতের জেলা আমীর অধ্যাপক ছাদেক আহমাদ

আপডেট টাইম : ০৮:২৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬