ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান ইরান চুক্তিতে অসন্তোষ ইসরায়েলের, ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশ্রুতির ভঙ্গের অভিযোগ একটি আদর্শ সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা অপরিসীম : আমানউল্লাহ আমান চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দু’টি করে নতুন বিষয় : মাহদী আমিন দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে : সংসদে পরিবেশমন্ত্রী বিশ্বের সর্বোচ্চ মিনার বিশিষ্ট মসজিদ ‘জামিউল জাজাইর’ প্রতিদিন লবঙ্গ খেলে মেলে যত উপকার বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী সুইস ব্যাংকে টাকা জমানোর রেকর্ড বাংলাদেশিদের শাপলা গণহত্যা : আওয়ামী লীগের খুনের রাজনীতি

আমাদের এগিয়ে যাওয়া কেউ ঠেকাতে পারবে না: আশরাফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬
  • ৩৬২ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব দেশ এগিয়ে যাচ্ছে, এই এগিয়ে যাওয়া কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

শনিবার বিকালে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে এক কর্মীসভায় আশরাফ এই মন্তব্য করেন।

জনপ্রশাসন মন্ত্রী বলেন, ‘আমি বিলেতে দীর্ঘদিন ছিলাম, সেখানে সরকারের চাকরিও করেছি। আমাদের দেশের যুবকদের দক্ষতা দেখে আমি বিস্মিত হয়েছি। আমাদের যুবসমাজ তারা দক্ষ হয়ে আসছে, আজকে দক্ষ শ্রমিক, দক্ষ প্রশাসক, দক্ষ এ দেশের আমজনতা। এ দেশটাকে কেউ আর পিছিয়ে রাখতে পারবে না।’

মন্ত্রী বলেন, ‘দেশের বাইরে গেলে সবাই আমাদের সঙ্গে কথা বলে। আমাদের দক্ষতা একশগুণ ছাড়িয়ে গেছে। দেশ অনেক এগিয়ে গেছে।’

সৈয়দ আশরাফ বলেন, ‘এক সময় কেউ বাংলাদেশে খেলতে আসত না, আজকে ক্রিকেটের আসরে বাংলাদেশ একটি নক্ষত্র। সর্বক্ষেত্রে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ এগিয়ে যাচ্ছে।’

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে কর্মীসভায় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য দিলারা বেগম আছমা, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজসহ অন্য নেতারা। কর্মীসভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল।

এর আগে জনপ্রশাসনমন্ত্রী কিশোরগঞ্জে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ সংলগ্ন ৪০ মিটার দীর্ঘ দুইলেন সেতুর উদ্বোধন করেন। পরে মন্ত্রী কিশোরগঞ্জে ১১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন নরসুন্দা লেকসিটি প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

আমাদের এগিয়ে যাওয়া কেউ ঠেকাতে পারবে না: আশরাফ

আপডেট টাইম : ১১:০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬