ঢাকা ০২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল ইমরানের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় মাথার চুল ফেলে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

মদনে অগ্নিকাণ্ডে গরুসহ গোয়ালঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে ইউএনও

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ৭৬ বার

নিজস্ব প্রতিনিধি, নেত্রকোনা: নেত্রকোনার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি গাভী, দুটি ছাগল, হাঁস-মুরগিসহ একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আরও একটি গাভী গুরুতর দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে কৃষক মোহাম্মদ নজর মিয়ার গোয়ালঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গোয়ালঘর ও গবাদিপশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মশা তাড়ানোর উদ্দেশ্যে গোয়ালঘরে ধোঁয়া দেওয়ার জন্য আগুন জ্বালানো হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই আগুন থেকেই গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনে গোয়ালঘরে থাকা তিনটি গাভীর মধ্যে দুটি ঘটনাস্থলেই পুড়ে মারা যায়। অপর একটি গাভী গুরুতর দগ্ধ অবস্থায় রয়েছে। এছাড়া দুটি ছাগল ও হাঁস-মুরগিও আগুনে পুড়ে মারা যায়।

ঘটনার খবর পেয়ে বুধবার সকালে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে শুকনো খাবার তুলে দেন এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামিউল হায়দার সফি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রহিছ উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ইউএনও নাদির হোসেন শামীম বলেন, “এটি একটি দুর্ঘটনাজনিত দুর্যোগ। ক্ষতির সম্পূর্ণ পরিমাণ পূরণ করা সম্ভব না হলেও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে টিন ও আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি তাৎক্ষণিকভাবে পরিবারটির জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ

মদনে অগ্নিকাণ্ডে গরুসহ গোয়ালঘর পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে ইউএনও

আপডেট টাইম : ০৮:৪১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬