ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা আলেম-ওলামা ও পীর-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর বদলি আদেশ বাতিল, স্বপদে বহাল আনসার-ভিডিপির মহাপরিচালক

ফের আলোচনায় সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৬৮ বার

সিলেটে নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান কর্মস্থলে যোগদানের উদ্দেশে রওনা হয়েও বিমানবন্দর থেকে ফিরে গেছেন।

গত বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উচ্চপর্যায়ের নির্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে নেওয়া হয়।

এদিকে এই ঘটনা জানাজানির পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ সিলেটের সচেতন মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গুঞ্জন উঠেছে, বিদায়ী ডিসি মো. সারওয়ার আলমকেই হয়তো পুনরায় সিলেটে ফিরিয়ে আনা হতে পারে।

গত ২১ জুন এক আকস্মিক আদেশে সিলেটের তৎকালীন ডিসি মোহাম্মদ সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়। হযরত শাহজালাল (রহ.) মাজারে দীর্ঘদিন ধরে চলে আসা দানবাক্সের হিসাব ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার সাহসী উদ্যোগ নিয়ে তিনি সিলেটের সাধারণ মানুষের মাঝে ব্যাপক সমাদৃত হন। ফলে তার এই আকস্মিক প্রত্যাহারের সিদ্ধান্ত সিলেটবাসী সহজে মেনে নিতে পারেননি।

এর প্রতিবাদে সিলেটে সপ্তাহব্যাপী নজিরবিহীন বিক্ষোভ ও আন্দোলন কর্মসূচি পালন করে বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠন, যা দেশের প্রশাসনিক ইতিহাসে একটি বিরল ঘটনা।

ডিসি সারওয়ার আলমের প্রত্যাহারের পর মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার তার সিলেটে এসে দায়িত্বভার গ্রহণের কথা ছিল। কিন্তু ঢাকা ছাড়ার ঠিক পূর্বমুহূর্তে সরকারের উচ্চপর্যায়ের এক নির্দেশে তাকে বিমানবন্দর থেকেই ফিরে যেতে হয়। প্রশাসনিক এই নাটকীয় মোড় এবং নতুন ডিসির যোগদানে অনিশ্চয়তার কারণে সিলেটে নতুন গুঞ্জন ডালপালা মেলছে।

সিলেটের অধিকাংশ নাগরিক ও সাধারণ মানুষের দাবি, জনবান্ধব ও সাহসী কর্মকর্তা মোহাম্মদ সারওয়ার আলমকেই যেন পুনরায় সিলেটের ডিসি হিসেবে পুনর্বহাল করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও নেটিজেনদের বড় একটি অংশ সারওয়ার আলমের ফেরার পক্ষে জোরালো জনমত তৈরি করছেন।

তবে প্রশাসনিক নিয়মে একবার প্রত্যাহারের পর একই কর্মস্থলে কাউকে এত দ্রুত ফিরিয়ে আনা সম্ভব কি না, তা নিয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না সংশ্লিষ্টরা। আপাতত নতুন জেলা প্রশাসক হিসেবে সিলেটে কে আসছেন, কিংবা সারওয়ার আলমকে ঘিরেই কোনো নতুন সিদ্ধান্ত আসছে কি না-সেদিকেই তাকিয়ে আছেন সিলেটবাসী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

ফের আলোচনায় সিলেটের সাবেক ডিসি সারওয়ার আলম

আপডেট টাইম : ১২:১০:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬