ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৩১ বার

দুই হত্যা মামলা এবং একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। তার আবেদনের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী সারা হোসেন, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু ও আইনজীবী খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে ছিলেন সৈয়দা সাজিয়া শারমিন।

পরে আইনজীবী মোতাহার হোসেন সাজু কালবেলাকে বলেন, ‘তিনটি মামলার মধ্যে ঢাকার কতোয়ালি থানার একটি এবং মানিকগঞ্জের সিংগাইর থানার একটি হত্যা মামলায় তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এছাড়া মানিকগঞ্জের হরিরামপুর থানার একটি হত্যা চেষ্টা মামরায়ও হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেছেন। পৃথক তিনটি মামলায় ইতিপূর্বে জারি করা রুল মঞ্জুর করে আদালত এ জামিন দেন।’

তিনি আরও বলেন, ‘সাবেক এমপি মমতাজের বিরুদ্ধে মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে আজ তিনটিতে জামিন মঞ্জুর করা হয়েছে। এর আগে আশুলিয়া থানায় করা একটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টা মামলা এবং মিরপুর মডেল থানায় করা একটি হত্যা মামলায় গত ১৫ জুন হাইকোর্ট রুল দিয়ে এই তিন মামলায় মমতাজকে অন্তর্বর্তী জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার আদালত আশুলিয়া থানার একটি হত্যা মামলা ও মিরপুর মডেল থানার একটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেন। এসব কারণে সাবেক এই এমপি এখনই কারামুক্তি পাচ্ছেন না।’

লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ–২ (সিঙ্গাইর-হরিরামপুর) আসন থেকে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সংসদ সদস্য ছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের ১২ মে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে আদালতে হাজিরের পর কারাগারে পাঠানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মিঠামইনে বিএনপি সভাপতি হত্যা: যুবদল আহ্বায়ক নৌশাদ গ্রেপ্তার

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

আপডেট টাইম : ১০:৩৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬