ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

হজের সময়জুড়ে মন্ত্রী হিসেবে নয়, খাদেম হিসেবে দায়িত্ব পালন করেছি : ধর্মমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ২৪ বার

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, এ বছর হাজিদের সেবা ও কল্যাণ নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করেছে ধর্ম মন্ত্রণালয়। তিনি বলেন, হজের পুরো সময়জুড়ে মন্ত্রী হিসেবে নয়, হাজিদের একজন খাদেম হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করেছি। প্রধানমন্ত্রী আমাকে হাজিদের ‘খাদেম’ হিসেবে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি।

শুক্রবার রাতে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরবের মক্কায় হজ-পরবর্তী এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কায়কোবাদ এসব কথা বলেন।

তিনি বলেন, এবারের হজ ব্যবস্থাপনা আল্লাহর অশেষ রহমতে সফলভাবে সম্পন্ন হয়েছে। এ সফলতার পেছনে ধর্ম মন্ত্রণালয়, হজ অফিস, চিকিৎসক দল, প্রশাসনিক কর্মকর্তা, হাব নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। তবে সবচেয়ে বড় অবদান মহান আল্লাহর।

তিনি আরও বলেন, হজ চলাকালে হাজিদের বিভিন্ন সমস্যা সমাধান, আবাসন, চিকিৎসা ও সার্বিক সেবার বিষয়গুলো নিয়মিত তদারকি করা হয়েছে। বাংলাদেশি হাজিরা যেন নির্বিঘ্নে হজ পালন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাই আন্তরিকভাবে কাজ করেছেন।

সৌদি আরবের হজ ব্যবস্থাপনার প্রশংসা করে তিনি বলেন, এবার অত্যন্ত সুশৃঙ্খল ও সুন্দরভাবে হজ সম্পন্ন হয়েছে। এজন্য সৌদি সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রশংসার দাবিদার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

হজের সময়জুড়ে মন্ত্রী হিসেবে নয়, খাদেম হিসেবে দায়িত্ব পালন করেছি : ধর্মমন্ত্রী

আপডেট টাইম : ১১:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬