ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

ঈদ শুভেচ্ছা বিনিময় করতে সেনানিবাসে প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ৬৫ বার

পবিত্র ঈদুল আজহার আনন্দ সেনাসদস্যদের সঙ্গে ভাগাভাগি ও শুভেচ্ছা বিনিময় করতে ঢাকা সেনানিবাসে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে যান এবং সেনাসদস্যদের সঙ্গে ঈদের কুশল বিনিময় করেছেন।

এর আগে, রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন প্রধানমন্ত্রী ও তার স্ত্রী। ঈদের নামাজ শেষে তারা সরাসরি রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান। সেখানে প্রধানমন্ত্রী তার মা ও বাবার কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

পরে রাজধানীর বনানী কবরস্থানে ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া, বনানী সামরিক কবরস্থানে শ্বশুর মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের পাশাপাশি পিলখানা ট্রাজেডিতে নিহতদের কবরও জিয়ারত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর

ঈদ শুভেচ্ছা বিনিময় করতে সেনানিবাসে প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০২:৩৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬